০২:২৫ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

রামপুরায় ভবনের ছয়তলা থেকে পড়ে রডমিস্ত্রির মৃত্যু

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৯:২২:১২ পূর্বাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫
  • 87

রাজধানীর রামপুরার মেরাদিয়া এলাকায় নির্মাণাধীন ভবনের ছয়তলা থেকে পড়ে প্রাণ হারিয়েছেন শরিফুল ইসলাম (৩৫) নামের এক রডমিস্ত্রি।

রোববার (২৪ আগস্ট) রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে রাত সাড়ে ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক শরিফুলকে মৃত ঘোষণা করেন।

নিহত শরিফুল ইসলাম টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সাজানি গ্রামের ময়না মিয়ার ছেলে। জীবিকার তাগিদে তিনি ঢাকায় নির্মাণশ্রমিক হিসেবে কাজ করছিলেন।

আরও পড়ুন : আরও ১৪ জেলেকে অপহরণ করল আরাকান আর্মি

শরিফুলকে হাসপাতালে নিয়ে যাওয়া সহকর্মী আহমেদ আলী জানান, রাতের কাজের সময় ছাদে রড বাঁধতে গিয়ে অসাবধানতাবশত তিনি নিচে পড়ে যান। “আমরা সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসি। কিন্তু চিকিৎসক জানান, তিনি আর নেই,” বলেন আহমেদ।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে অবহিত করা হয়েছে।

স্থানীয়রা বলছেন, নিরাপত্তা সরঞ্জাম ছাড়াই শ্রমিকদের দিয়ে কাজ করানোয় প্রায়ই এমন দুর্ঘটনা ঘটছে। তবে এ ঘটনায় মামলা হবে কিনা তা এখনো নিশ্চিত করা যায়নি।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

রামপুরায় ভবনের ছয়তলা থেকে পড়ে রডমিস্ত্রির মৃত্যু

সর্বশেষ আপডেট : ০৯:২২:১২ পূর্বাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫