১২:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

এ বছর আরও দুটি লম্বা ছুটি পাচ্ছে চাকরিজীবীরা 

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৭:২৬:০১ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫
  • 127

ছবি : সংগৃহীত

চাকরিজীবীরা এ বছর বেশ কয়েকটি বড় ছুটি কাটিয়েছেন। অনেক বছর পর তারা এ ছুটি উপভোগ করলেন।

এজন্য বছরে বাকি মাসগুলোতে কয়টি ছুটি রয়েছে তা জানতে আগ্রহের কমতি নেই চাকরিজীবীদের।

এই বছর শেষ হতে এখনো বাকি চার মাস। এ চার মাসে আরও বেশ কয়েকটি ছুটি পাবেন তারা। এর মধ্যে কিছু ছুটি বৃহস্পতিবার পড়েছে। ফলে টানা তিন দিন ছুটির স্বাদ পাবেন চাকরিজীবীরা।

২০২৫ সালের সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী এই বছর আরও পাঁচ দিন ছুটি পাবেন চাকরিজীবীরা। এর মধ্যে সাধারণ ছুটি চারদিন এবং একদিন নির্বাহী আদেশের ছুটি।

আরও পড়ুন : সৌদিতে ২২ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার

সাধারণ ছুটি পড়েছে, জাতীয় চাঁদ দেখা কমিটির সভার সিদ্ধান্ত অুনযায়ী ঈদ-ই-মিলাদুন্নবী (৬ সেপ্টেম্বর, শনিবার), দুর্গাপূজা (১ অক্টোবর-বুধবার ও ২ অক্টোবর-বৃহস্পতিবার), বিজয় দিবস (১৬ ডিসেম্বর, মঙ্গলবার) এবং যিশুখ্রিস্টে জন্মদিন বা বড়দিন (২৫ ডিসেম্বর, বৃহস্পতিবার)।

এর মধ্যে ১ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি দেওয়া হবে। একদিনসহ দুই দিন সরকারি ছুটি থাকবে দুর্গাপূজায়। এর সঙ্গে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় দুর্গাপূজায় চার দিন ছুটি পাবেন চাকরিজীবীরা।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

এ বছর আরও দুটি লম্বা ছুটি পাচ্ছে চাকরিজীবীরা 

সর্বশেষ আপডেট : ০৭:২৬:০১ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫