০৪:১৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

ডাকসুতে উন্মুক্ত থাকছে না চূড়ান্ত ভোটার তালিকা

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৯:১২:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫
  • 105

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন ২০২৫-এর চূড়ান্ত ভোটার তালিকা আর সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে না। শিক্ষার্থীদের অভিযোগ ও আইনি পদক্ষেপের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন এ সিদ্ধান্ত নিয়েছে।

রোববার (২৪ আগস্ট) ডাকসু নির্বাচন কমিশনের চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়, এখন থেকে ভোটার তালিকা কেবল সংশ্লিষ্ট হল ও দপ্তরে দেখা যাবে।

এর আগে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত ভোটার তালিকায় শিক্ষার্থীদের ছবি ও ব্যক্তিগত তথ্য প্রকাশ করা হয়েছিল। এতে বিশেষ করে পর্দানশীন নারী শিক্ষার্থীরা হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ ওঠে।

আরও পড়ুন : ডাকসু নির্বাচন বাধাগ্রস্ত হলে ‘গোমর ফাঁস’ করবেন ঢাবি ভিসি

শিক্ষার্থীরা প্রথমে উপাচার্যের কাছে লিখিত অভিযোগ দেন। কিন্তু কার্যকর পদক্ষেপ না আসায় ২৩ আগস্ট চিফ রিটার্নিং অফিসারের কাছে লিগ্যাল নোটিশ পাঠানো হয় এবং পরদিন হাইকোর্টে রিট দায়ের করা হয়।

ডাকসু নির্বাচনে শিবিরপন্থী প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদপ্রার্থী ফাতেমা তাসনিম ঝুমা বলেন, ‘পর্দানশীন নারী শিক্ষার্থীদের ছবি প্রকাশিত হওয়ায় হয়রানির শিকার হতে হয়েছে। এটি কেবল নারীদের নয়, বরং সব শিক্ষার্থীর নিরাপত্তার প্রশ্ন।’

অন্যদিকে শিক্ষার্থীদের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ভোটার তালিকা সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা বাংলাদেশের সংবিধানের ৩৯ ও ৪৩ অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক।

তাদের দাবি, ভবিষ্যতে সুরক্ষিত লগইন ব্যবস্থার মাধ্যমে শুধু বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থীরাই নিজেদের তথ্য দেখতে পারবেন। তবে নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তিতে এ বিষয়ে কোনো সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হয়নি।

রিট দায়ের করেন সাবিকুন্নাহার তামান্না, মো. জাকারিয়া, ফাতেমা, তাসনিম ঝুমা ও রেদোয়ান মন্ডল রিফাত। তাদের পক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী ফয়জুল্লাহ ফয়েজ।

বিজ্ঞপ্তিতে বার্তাপ্রেরক হিসেবে নাম উল্লেখ করা হয়েছে আইন বিভাগের সাখাওয়াত জাকারিয়া, অর্থনীতি বিভাগের রিফাত রিদওয়ান, অপরাধ বিজ্ঞান বিভাগের ফাতিমা তাসনিম ঝুমা ও উদ্ভিদবিজ্ঞান বিভাগের সাবিকুন্নাহার তামান্নার।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

ডাকসুতে উন্মুক্ত থাকছে না চূড়ান্ত ভোটার তালিকা

সর্বশেষ আপডেট : ০৯:১২:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫