১২:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

অবৈধ অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণা অন্তর্বর্তী সরকারের

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০২:১৬:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫
  • 118

অবৈধ অস্ত্র উদ্ধারে তথ্য প্রদান বা সহায়তাকারীদের জন্য পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। সোমবার (২৫ আগস্ট) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বলেন, অস্ত্র উদ্ধারে সহায়তা করলে ৫০০ টাকা থেকে দেড় লাখ টাকা পর্যন্ত পুরস্কার দেওয়া হবে। এর মধ্যে প্রতিটি গুলির জন্য ৫০০ টাকা, একটি পিস্তল বা শটগান উদ্ধারে ৫০ হাজার টাকা, চায়না রাইফেল এক লাখ টাকা এবং এসএমজি উদ্ধারে দেড় লাখ টাকা পুরস্কার নির্ধারণ করা হয়েছে। এছাড়া এলএমজি উদ্ধারের ক্ষেত্রে সর্বোচ্চ ৫ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে।

আরও পড়ুন : মিশরে সমুদ্রগর্ভে চাপা প্রাচীন শহরের সন্ধান

স্বরাষ্ট্র উপদেষ্টা আশ্বস্ত করে বলেন, “যারা অস্ত্র উদ্ধারে তথ্য দেবেন বা সহযোগিতা করবেন, তাদের পরিচয় সর্বোচ্চ গোপন রাখা হবে।”

এর আগে গত ২৩ আগস্ট তিনি নির্বাচনের পূর্বেই লুট হওয়া সব অস্ত্র উদ্ধারের ব্যাপারে সরকারের অঙ্গীকারের কথা জানিয়েছিলেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শুধু নির্বাচন ঘিরেই নয়, সব সময় অবৈধ অস্ত্র প্রবাহ রোধে কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন। তার দাবি, বর্তমানে সীমান্ত আগের যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি সুরক্ষিত।

জনগণের প্রতি আহ্বান জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, “নির্বাচনের স্বার্থে জনগণ যদি ঐক্যবদ্ধ থাকে, তবে কোনো ষড়যন্ত্রই সফল হবে না।” তিনি জানান, প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ঘোষিত সময়সূচি অনুযায়ী ফেব্রুয়ারির নির্বাচনের সব প্রস্তুতি ইতোমধ্যেই শুরু হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

অবৈধ অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণা অন্তর্বর্তী সরকারের

সর্বশেষ আপডেট : ০২:১৬:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫