১১:১০ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

দুই গ্রুপের সংঘর্ষে যুবদল নেতার মৃত্যু

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১১:২১:৩২ পূর্বাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫
  • 93

পাবনায় নিহত যুবদল নেতা মেহেদী মাসুদ পাভেল মোল্লা। ছবি : সংগৃহীত

পাবনা সদর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় মেহেদী মাসুদ পাভেল মোল্লা (৪০) নামে এক যুবদল নেতা নিহত হয়েছেন এবং গুরুতর আহত হয়েছেন তার চাচাতো ভাই ইমরান সজিব মোল্লা (২৫)।

শনিবার (২৩ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের ইসলামপুর ব্রিজের সামনে এ ঘটনা ঘটে।

নিহত পাভেল ইসলামপুর গ্রামের মৃত মুসলেম মাস্টারের ছেলে এবং গয়েশপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। আহত ইমরান একই গ্রামের আব্দুর সবুর মোল্লার ছেলে।

স্থানীয়রা জানান, মাদক ব্যবসা ও পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের জনি, জুয়েল, নজরুল, মফিজ উদ্দিন, ময়েজ উদ্দিন প্রামানিক, তৌফিক উদ্দিন, আশরাফ আলী, লিয়াকত ও দুলালদের সঙ্গে বিরোধ চলছিল পাভেলদের।

আরও পড়ুন : তুলে নিয়ে যাওয়ার ৬০ ঘণ্টা পর মিলল কিশোরীর মরদেহ

পরে শনিবার রাত ১০টার দিকে ইসলামপুর ব্রিজের সামনে তাদের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন পাভেল ও ইমরানকে কুপিয়ে জখম করে। পরে আশপাশের স্থানীয়রা তাদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক পাভেলকে মৃত ঘোষণা করেন।

পরে আশঙ্কাজনক অবস্থায় ইমরানকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, পূর্ব বিরোধের জেরে এই সংঘর্ষ হয়েছে। এতে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

দুই গ্রুপের সংঘর্ষে যুবদল নেতার মৃত্যু

সর্বশেষ আপডেট : ১১:২১:৩২ পূর্বাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫