১১:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

জানা গেল ভারত সীমান্তে আটক সেই বাংলাদেশি পুলিশ কর্মকর্তার পরিচয়

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০২:৫৭:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫
  • 124

ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনায় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হাতে আটক হওয়া বাংলাদেশি পুলিশ কর্মকর্তার পরিচয় অবশেষে প্রকাশ পেয়েছে। শনিবার (২৩ আগস্ট) সন্ধ্যায় সাতক্ষীরার কাকডাঙ্গা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করার সময় তিনি আটক হন।

সূত্র জানায়, আটক কর্মকর্তার নাম মোহাম্মদ আরিফুজ্জামান। তিনি ময়মনসিংহ জেলার মুক্তাগাছায় এপিবিএন-২ এ সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে দায়িত্ব পালন করতেন। এর আগে তিনি রংপুর মেট্রোপলিটন পুলিশে একই পদে কর্মরত ছিলেন।

সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার মুকিত খান জানিয়েছেন, গত বছরের ১৪ অক্টোবর থেকে বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকায় আরিফুজ্জামানকে সাময়িক বরখাস্ত করা হয়। এরপর থেকে তিনি পলাতক ছিলেন।

আরও পড়ুন : ভারতের সীমান্তে বাংলাদেশি পুলিশ কর্মকর্তা গ্রেফতার

বিএসএফের দাবি, শনিবার সন্ধ্যায় সীমান্তের একটি কাঁটাতারবিহীন অংশ দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করেন আরিফুজ্জামান। টহলরত সদস্যদের সন্দেহজনক মনে হলে তাকে আটক করা হয়। তার কাছ থেকে বাংলাদেশ পুলিশের পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে। পরে জিজ্ঞাসাবাদের জন্য তাকে পশ্চিমবঙ্গ পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

স্থানীয় বিজিবি সূত্র জানিয়েছে, কেন তিনি এভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টা করছিলেন, তা এখনো স্পষ্ট নয়। তদন্ত চলছে।

ঘটনাটি দুই দেশের নিরাপত্তা মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে। দায়িত্বে থাকা একজন পুলিশ কর্মকর্তার এমন অনুপ্রবেশের ঘটনা সীমান্ত নিরাপত্তা পরিস্থিতি ও ব্যক্তিগত উদ্দেশ্য— দুই দিক নিয়েই প্রশ্ন তুলছে সংশ্লিষ্টরা।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

জানা গেল ভারত সীমান্তে আটক সেই বাংলাদেশি পুলিশ কর্মকর্তার পরিচয়

সর্বশেষ আপডেট : ০২:৫৭:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫