১২:৫০ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

‘মানুষের মনে ক্ষোভ জমতে দিলে পরিণতি ভালো হবে না’

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৯:৩০:০১ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫
  • 116

ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। সৌজন্য ছবি

দেশের মানুষের মনে ক্ষোভ জমতে দিলে তার পরিণতি ভালো হবে না বলে সতর্ক করেছেন বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। রোববার (২৪ আগস্ট) ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ সতর্কবার্তা দেন।

পোস্টে তিনি বলেন, চকরিয়া থানায় দুর্জয় চৌধুরী নামের এক ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটেছে। একে আত্মহত্যা দাবি করেছে থানা কর্তৃপক্ষ। মাথার হাইট থেকে একটু উপরে জানালার সাথে আত্মহত্যার দাবি নির্বোধ না হলে কেউ বিশ্বাস করবে না। ছবিগুলো দেখলে যে কেউ বুঝতে পারবেন। স্পর্শকাতর হওয়ায় ছবি শেয়ার করলাম না।

তিনি লিখেছেন, এর আগে রাজশাহীতে একইরকম ঘটনা ঘটেছিল। এসবই হেফাজতে হত্যার ঘটনা। পুলিশের চরিত্র বদলায়নি। অজুহাত দেওয়ার তরিকা বদলায়নি। সাময়িক অব্যাহতির নাটক বদলায়নি। পুলিশসহ যে কারো বিরুদ্ধে হত্যার অভিযোগ আসলে তাকে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করতে হবে- এটাই নিয়ম। এটা পেশাগত আচরণ ভঙ্গের বিষয় নয় বরং শাস্তিযোগ্য অপরাধ। অপরাধীর পরিচয় কেবল অপরাধী।

আরও পড়ুন : নারীর সঙ্গে উপদেষ্টা আসিফের ভাইরাল ছবিটি এআই দিয়ে তৈরি

তবে মৃত দুর্জয়ের পরিবার ন্যায় বিচার পাবে এমনটি আশা প্রকাশ করে জ্যোতির্ময় বড়ুয়া আরও বলেন, আশা করছি দুর্জয়ের পরিবার বিচার পাবে। এর আগে কক্সবাজারে বিমান বাহিনীর গুলিতে এক যুবক হত্যার এখনো কুল কিনারা হয়নি। পুঞ্জীভূত ক্ষোভ কি করতে পারে তা আমরা চব্বিশের জুলাইয়ে দেখেছি। আবারও মানুষের মনে ক্ষোভ জমতে দিলে এর পরণতি ভাল হবে না।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

‘মানুষের মনে ক্ষোভ জমতে দিলে পরিণতি ভালো হবে না’

সর্বশেষ আপডেট : ০৯:৩০:০১ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫