১১:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

মাঝ আকাশে টয়লেটে নগ্ন অবস্থায় ধরা পড়লো বিমানবালা, অতঃপর…

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৫:৫৭:০৬ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫
  • 99

ছবি : সংগৃহীত

ব্রিটিশ এয়ারওয়েজের একজন বিমান বিমানবালা বিমানের টয়লেটে নগ্ন অবস্থায় ধরা পড়েছে।

শনিবার (২৩ আগস্ট) নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়, ৪১ বছর বয়সী হ্যাডেন পেন্টেকস্ট নামের ওই বিমানবালা ক্যালিফোর্নিয়া থেকে লন্ডনগামী একটি ফ্লাইটে কর্মরত ছিলেন। বিমান যখন মাঝ আকাশে তখন তিনি ওই কাণ্ড ঘটান। তাকে যখন পাওয়া যায় তখন তিনি উত্তেজিত হয়ে পড়েন। এ সময় তিনি ঘামছিলেন এবং বকাবকি করছিলেন।

পরে রক্ত ​​পরীক্ষায় জানা যায়, পেন্টেকস্টের শরীরে মেথামফেটামিন এবং অ্যামফিটামিন ছিল। বরখাস্ত হওয়া পেন্টেকস্ট উক্সব্রিজ ম্যাজিস্ট্রেট আদালতে মাদকাসক্ত অবস্থায় বিমান চলাচলের দায়িত্ব পালনের জন্য দোষী সাব্যস্ত হন।

আরও পড়ুন : গত ১৫ বছর বিএনপির যে নেতাকর্মীদের জন্য লড়াই করলাম, তারাই আজ ধাক্কা দেয়: রুমিন ফারহানা

আদালত জানায়, পেন্টেকস্টকে তার ম্যানেজার ফ্লাইট-পূর্ব নিরাপত্তা পরীক্ষায় ডাকেন; কিন্তু তিনি তাতে সহায়তা করেননি। অভিযুক্ত পেটে ব্যথার দোহাই দেন এবং পোশাক পরিবর্তন করার কথা বলে হাওয়া হয়ে যান। পরে তার একজন সহকর্মী তাকে নগ্ন অবস্থায় বিমানের টয়লেটে খুঁজে পান।

ওই সময় তার চোখের পাতা প্রসারিত ছিল, হৃৎস্পন্দন ছিল স্বাভাবিকের চেয়ে বেশি এবং বিমানটি হিথ্রোতে পৌঁছানোর আগ পর্যন্ত প্রতি ২০ মিনিটে তার স্বাস্থ্য পরীক্ষা করছিলেন অন্য কর্মীরা। উদ্বিগ্ন অবস্থায় দীর্ঘ সময় কাটার পর বিমানটি হিথ্রোতে পৌঁছায়। এরপর প্যারামেডিকরা পেন্টেকস্টকে হাসপাতালে নিয়ে যান।

এরই মধ্যে ওই বিমানবালাকে বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে কর্তৃপক্ষ। এ মামলায় বিচারের মুখোমুখি করতে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

মাঝ আকাশে টয়লেটে নগ্ন অবস্থায় ধরা পড়লো বিমানবালা, অতঃপর…

সর্বশেষ আপডেট : ০৫:৫৭:০৬ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫