০৩:১৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

টানা বৃষ্টি কতদিন থাকবে, যা জানালেন আবহাওয়া অধিদপ্তর

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০২:৫৩:০০ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫
  • 118

আবহাওয়া অধিদপ্তর। ছবি: সংগৃহীত

দেশের বিভিন্ন অঞ্চলে কয়েক দিন ধরেই টানা ভারী অথবা অতি ভারী বৃষ্টি ঝরছে। এমন পরিস্থিতি আর কত দিন থাকবে—এমন প্রশ্ন সবার।

রোববার (২৪ আগস্ট) আবহাওয়াবিদ ওমর ফারুক জানান, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় রয়েছে। এসব কারণে বৃষ্টি হচ্ছে।

তিনি বলেন, একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে এবং আরেকটি লঘুচাপে আগামীকাল সোমবার (২৫ আগস্ট) সৃষ্টি হতে পারে। যার ফলে বৃষ্টি হচ্ছে। তবে, কাল-পরশু বৃষ্টি কমতে পারে। পরে আবার বৃষ্টির পরিমাণ বাড়বে পারে। তবে, এ মাসের শেষ দিকে বৃষ্টির পরিমাণ কম-বেশি হতে পারে।

তবে বেশি বৃষ্টি হতে পারে চট্টগ্রাম, সিলেট ও রংপুর বিভাগে।

আরও পড়ুন : পাঠদানের সময় মাথার ওপর খুলে পড়ল সিলিং ফ্যান, অতঃপর

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি দূর্বল হয়ে মৌসুমি অক্ষের সঙ্গে মিলিত হয়েছে। মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।

মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

টানা বৃষ্টি কতদিন থাকবে, যা জানালেন আবহাওয়া অধিদপ্তর

সর্বশেষ আপডেট : ০২:৫৩:০০ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫