০৩:১৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

ছেলে শহীদ হওয়ার এক বছরের মধ্যে বাবার মৃত্যু

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১২:৫২:০৭ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫
  • 102

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ইকরামুল হক সাজিদের বাবা জিয়াউল হক মারা গেছেন। রোববার (২৪ আগস্ট) সকাল ৭টা ৪০ মিনিটে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।

জানাজা সকাল ১১টায় সিএমএইচে অনুষ্ঠিত হবে। এরপর মরদেহ টাঙ্গাইলের ধনবাড়ীতে নিয়ে গিয়ে বাদ আসর জানাজা শেষে তাকে দাফন করা হবে।

আরও পড়ুন : বিদেশি পিস্তলসহ জামায়াত কর্মী গ্রেফতার

জিয়াউল হক দীর্ঘদিন ক্যান্সারে ভুগছিলেন। ৩ আগস্ট তার শারীরিক অবস্থা খারাপ হওয়ায় সিএমএইচে ভর্তি করা হয় এবং ১৩ আগস্ট অস্ত্রোপচার করা হয়। এরপর থেকে তিনি হাসপাতালের হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) ছিলেন।

জিয়াউল হক বাংলাদেশ বিমান বাহিনীর মাস্টার ওয়ারেন্ট অফিসার হিসেবে কর্মরত ছিলেন। তার ছেলে ইকরামুল হক সাজিদ গত বছরের আগস্টে গণঅভ্যুত্থানের সময় গুলিবিদ্ধ হয়ে মারা যান। ইকরামুল ছিলেন বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের এমবিএ শিক্ষার্থী।

শহীদ সাজিদের বাবার মৃত্যুতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম শোক প্রকাশ করেছেন। বিশ্ববিদ্যালয় জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তর থেকে পাঠানো শোক বার্তায় মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

ছেলে শহীদ হওয়ার এক বছরের মধ্যে বাবার মৃত্যু

সর্বশেষ আপডেট : ১২:৫২:০৭ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫