১০:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

সাদাপাথর ফেরতে আলটিমেটাম দিলেন ডিসি সারওয়ার

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৮:৫৮:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫
  • 94

সিলেটের ভোলাগঞ্জ থেকে লুট হওয়া সাদাপাথর মঙ্গলবার (২৬ আগস্ট) সন্ধ্যার মধ্যে নিজ উদ্যোগে ও নিজ খরচে ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। নির্ধারিত সময়ের পর কারও কাছে এসব পাথর পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক (ডিসি) সারওয়ার আলম।

শনিবার (২৩ আগস্ট) সন্ধ্যায় সাংবাদিকদের তিনি বিষয়টি নিশ্চিত করেন।

আরও পড়ুন : জেন নিন সাদা পাথর কী কাজে লাগে

ডিসি সারওয়ার জানান, এখনো কোম্পানীগঞ্জ ও সিলেট সদর উপজেলায় কিছু সাদাপাথর অনেকে লুকিয়ে রেখেছেন। এসব পাথর উদ্ধারে স্থানীয় জনপ্রতিনিধি ও ব্যবসায়ীদের নিয়ে সভা করা হয়েছে। সভায় সিদ্ধান্ত হয়— মঙ্গলবার বিকাল ৫টার মধ্যে যার কাছে সাদাপাথর আছে, তিনি নিজ খরচে ভোলাগঞ্জ এলাকায় পৌঁছে দেবেন।

এরই মধ্যে দুই উপজেলায় মাইকিং করে বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে। ডিসি আরও বলেন, সময়সীমার পর যার কাছে সাদা পাথর পাওয়া যাবে, তার পাশাপাশি সংশ্লিষ্ট এলাকার জনপ্রতিনিধিদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

তিনি পরিষ্কার করে জানান, এই প্রক্রিয়ার মধ্যেই পাথর লুটের মূলহোতাদের আইনের আওতায় আনার কাজও অব্যাহত থাকবে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

সাদাপাথর ফেরতে আলটিমেটাম দিলেন ডিসি সারওয়ার

সর্বশেষ আপডেট : ০৮:৫৮:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫