১১:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

ফোনের ডায়ালপ্যাড পরিবর্তনের ঝামেলায় পড়বেন না যেসব ব্যবহারকারীরা

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৬:৫৮:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫
  • 107

সম্প্রতি অ্যান্ড্রয়েড ফোনে গুগল ডায়ালারের নতুন সংস্করণ আসার ফলে অনেক ব্যবহারকারীর মোবাইলের ডায়ালপ্যাড ও ইনকামিং কল স্ক্রিনের ডিজাইন বদলে গেছে। এই পরিবর্তনে অনেকেই বিড়ম্বনায় পড়লেও, কেউ কেউ নতুন ডিজাইনকে আধুনিক ও ব্যবহারবান্ধব হিসেবে প্রশংসা করেছেন।

তবে সব মোবাইল ফোনে এ পরিবর্তন হয়নি। কেবল সেসব ফোনেই ডায়ালপ্যাডের রূপ বদলেছে যেগুলোতে ডিফল্ট গুগল ডায়ালার (Phone by Google) ব্যবহার করা হয়।

যেসব ব্র্যান্ডে পরিবর্তন এসেছে

  • রিয়েলমি
  • অপো
  • ওয়ানপ্লাস
  • মোটোরোলা
  • রেডমি (শাওমি)

আরও পড়ুন : মোবাইলের ডায়াল প্যাডে হঠাৎ কেন পরিবর্তন

যেসব ব্র্যান্ডে পরিবর্তন হয়নি

  • স্যামসাং
  • ভিভো
  • আইফোন

এসব ফোন নির্মাতা প্রতিষ্ঠান নিজস্ব ডায়ালার ব্যবহার করে। তাই গুগলের নতুন আপডেট তাদের ডায়ালপ্যাডে প্রভাব ফেলেনি।

গুগল জানিয়েছে, নতুন এই ডিজাইন Material 3 Expressive ভাষায় তৈরি, যা ব্যবহারকারীদের জন্য আরও স্টাইলিশ ও সহজ অভিজ্ঞতা আনবে। ফোন অ্যাপের ভার্সন ১৮৬ থেকে ১৮৮–এর মধ্যে ধাপে ধাপে এই পরিবর্তন বিশ্বব্যাপী চালু করা হয়েছে।

ব্যবহারকারীরা কী করতে পারবেন

নতুন ডিজাইন উপভোগ করতে চাইলে → ফোন সেটিংসে গিয়ে Google Auto Update চালু করতে হবে।

আগের ডিজাইনে ফিরতে চাইলে → গুগল প্লে স্টোর থেকে Phone by Google অ্যাপের সর্বশেষ আপডেট আনইনস্টল করলেই হবে।

অর্থাৎ, স্যামসাং, ভিভো ও আইফোন ব্যবহারকারীদের জন্য কোনো বাড়তি ঝামেলা নেই।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

ফোনের ডায়ালপ্যাড পরিবর্তনের ঝামেলায় পড়বেন না যেসব ব্যবহারকারীরা

সর্বশেষ আপডেট : ০৬:৫৮:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫