১১:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

নির্মাণাধীন মডেল মসজিদের ছাদে ফের ধস, ক্ষোভে ফুঁসছেন স্থানীয়রা

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০২:২৬:০৫ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫
  • 100

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় নির্মাণাধীন মডেল মসজিদের ছাদ আবারও ধসে পড়েছে। শুক্রবার (২২ আগস্ট) রাত ৮টার দিকে ঢালাই চলাকালীন এ দুর্ঘটনা ঘটে। এর আগে চলতি মাসের ৬ আগস্ট একই মসজিদের ছাদ ধসে পড়েছিল। টানা দুইবার একই ধরনের ঘটনা ঘটায় প্রকল্পের মান নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢালাইয়ের সময় হঠাৎ করেই ছাদের একটি বড় অংশ ধসে পড়ে। এতে বড় ধরনের হতাহতের ঘটনা না ঘটলেও স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এলাকাবাসীর অভিযোগ, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের কারণেই বারবার ছাদ ধসে পড়ছে।

প্রকল্প সূত্রে জানা গেছে, সারা দেশে ৫৬০টি মডেল মসজিদ নির্মাণ করা হচ্ছে। এর মধ্যে অনেকগুলোর কাজ ইতোমধ্যে শেষ হলেও বানিয়াচং উপজেলার এই মসজিদটির নির্মাণকাজ চলছে ধীরগতিতে। প্রায় ১৫ কোটি টাকা ব্যয়ে মসজিদটি নির্মাণের দায়িত্বে রয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান এসএসএল এন্ড আলী (জেভি)। চলতি বছরের ডিসেম্বরে কাজ শেষ করার কথা থাকলেও প্রকল্পের গতি নিয়ে প্রশ্ন উঠেছে।

আরও পড়ুন : মসজিদের পাশে যাত্রী ছাউনি নিয়ে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ

এ বিষয়ে প্রকল্প ইঞ্জিনিয়ার নিপেন বাবু বলেন, ‘বারবার কেন ছাদ ধসে যাচ্ছে, সেটি আমিও বুঝতে পারছি না। এতে আমাদেরও ক্ষতি হচ্ছে।’

তবে বিস্তারিত জানার আগেই তিনি ফোন সংযোগ বিচ্ছিন্ন করেন।

বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা বেগম সাথী জানান, ‘একই স্থাপনায় দুইবার ছাদ ধসে পড়া অত্যন্ত উদ্বেগজনক। বিষয়টি জেলা প্রশাসককে অবহিত করেছি। উচ্চপর্যায়ের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

এলাকাবাসী দ্রুত তদন্ত সাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং নিম্নমানের সামগ্রী ব্যবহার বন্ধ করে কাজের গতি বাড়ানোর দাবি জানিয়েছেন। তাদের অভিযোগ, দেশের অন্যান্য স্থানে মডেল মসজিদের কাজ শেষ হলেও বানিয়াচংয়ে নির্মাণ কাজ চলছে ঢিমেতালে, যা প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তৈরি করছে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

নির্মাণাধীন মডেল মসজিদের ছাদে ফের ধস, ক্ষোভে ফুঁসছেন স্থানীয়রা

সর্বশেষ আপডেট : ০২:২৬:০৫ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫