দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান আবারও নেটিজেনদের আলোচনার কেন্দ্রবিন্দুতে। অভিনয়শৈলীর পাশাপাশি স্টাইল ও ব্যক্তিত্বেও তিনি ভক্তদের হৃদয়ে আলাদা জায়গা করে নিয়েছেন। এবার তার একগুচ্ছ নতুন ছবি সামাজিক মাধ্যমে ঝড় তুলেছে।
শুক্রবার বিকেলে নিজের সামাজিক মাধ্যম অ্যাকাউন্টে ছবিগুলো প্রকাশ করেন জয়া। সেখানে তাকে দেখা যায় হালকা গোলাপি রঙের ফ্লোরাল প্রিন্টের স্লিক রোব পরিহিত অবস্থায়। ছবিগুলোর পটভূমি দেখে অনুমান করা যায়, কোনো বিলাসবহুল হোটেলের বেডরুমে করা হয়েছে এই ফটোশুট। এক ফ্রেমে মেকআপ টিমকেও দেখা যায় তার সঙ্গে।
আরও পড়ুন : জয়া আহসানের গোপন প্রেমের রহস্য অবশেষে উন্মোচিত
ছবিগুলোতে জয়াকে আধশোয়া অবস্থায় ক্যামেরার সামনে পোজ দিতে দেখা যায়, যা তার লুকে এনেছে বাড়তি আবেদন। একই পোশাকে বিভিন্ন অ্যাঙ্গেলে তোলা ছবিগুলোতে ধরা পড়েছে তার আত্মবিশ্বাসী ভঙ্গি ও বোল্ড লুক।

ছবি প্রকাশের পর মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে নেটমাধ্যমে। ভক্তরা একদিকে তার সৌন্দর্যের প্রশংসায় ভাসালেও, অনেকে আবার বিস্ময় প্রকাশ করেছেন— বিশেষ করে তার বয়সকে হার মানানো রূপ ও ব্যক্তিত্ব দেখে।
ছবিগুলোর ক্যাপশনে জয়া লিখেছেন, “আমার কাজের জায়গা থেকে।” এর সঙ্গে ট্যাগ করেছেন কাজের টিমকে। ফলে ধারণা করা হচ্ছে, এটি কোনো বিশেষ ফটোশুট কিংবা আসন্ন প্রজেক্টের অংশ হতে পারে।
চলচ্চিত্রে সাফল্যের পাশাপাশি সামাজিক মাধ্যমে নিজের উপস্থিতি দিয়ে অনুরাগীদের মাঝে যে জয়া আহসান এখনও সমানভাবে প্রভাব বিস্তার করছেন— নতুন ছবিগুলোই যেন আবারও সেই প্রমাণ রাখল।
ঢাকা ডেস্ক 









