১০:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

ঈদে মিলাদুন্নবি (সা.) কবে, আজ সন্ধ্যায় জানা যাবে

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৫:১১:০১ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫
  • 125

ছবি : সংগৃহীত

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) কবে আজ শনিবার (২৩ আগস্ট) জানা যাবে। হিজরি ১৪৪৭ সনের পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখার জন্য শনিবার (২৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টায় জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভা অনুষ্ঠিত হবে।

ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন এ সভায় সভাপতিত্ব করবেন।

বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা গেলে তা নিচে দেওয়া টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।

বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা গেলে টেলিফোন নম্বর: ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭ ফ্যাক্স নম্বর: ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১ অথবা সংশ্লিষ্ট জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে অবগত করতে অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

আরও পড়ুন : ডেঙ্গুতে একদিনে প্রাণ গেল ৪ জনের

প্রায় ১৪০০ বছর আগে ১২ রবিউল আউয়াল বিশ্বনবী হজরত মোহাম্মদ (সা.) জন্মগ্রহণ করেন। আবার ৬৩ বছর বয়সে একই দিনে তিনি ইন্তেকাল করেন। বিশ্বের ধর্মপ্রাণ মুসল্লিরা ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দিনটি পালন করেন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

ঈদে মিলাদুন্নবি (সা.) কবে, আজ সন্ধ্যায় জানা যাবে

সর্বশেষ আপডেট : ০৫:১১:০১ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫