১২:৫০ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর সঙ্গে জামায়াতের বৈঠক

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৯:৩৯:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫
  • 152

ঢাকা সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে বৈঠক করেছে জামায়াত। ছবি : সংগৃহীত

ঢাকা সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার (২৩ আগস্ট) বিকালে ঢাকাস্থ পাকিস্তান হাইকমিশনে দলটির ৫ সদস্যের এক প্রতিনিধি দল বৈঠক করেন।

বৈঠকটি অত্যন্ত হৃদ্যতা ও আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

এসময় পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার এবং হাইকমিশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জামায়াতের প্রতিনিধি দলে ছিলেন দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম ও অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং কেন্দ্রীয় প্রচার-মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ।

আরও পড়ুন : খালেদা জিয়ার খোঁজ নিতে ফিরোজায় যাবেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

বৈঠকে তারা বাংলাদেশের বিদ্যমান পরিস্থিতি এবং উভয় দেশের উন্নয়ন, অগ্রগতি নিয়ে আলোচনা করেন। সেই সঙ্গে ভবিষ্যতে দ্বিপক্ষীয় উন্নয়ন-অগ্রগতিতে দুই রাষ্ট্র কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

উল্লেখ্য, রবিবার (২৪ আগস্ট) বেলা ২টা ৩০ মিনিটে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দার জামায়াত আমির ডা. শফিকুর রহমানকে দেখতে তার বসুন্ধরার নিজ বাসায় যাওয়ার কথা রয়েছে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর সঙ্গে জামায়াতের বৈঠক

সর্বশেষ আপডেট : ০৯:৩৯:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫