০৩:১৪ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

না ফেরার দেশে কিংবদন্তি কৌতুক অভিনেতা

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০১:২৫:০৪ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫
  • 108

পাঞ্জাবি চলচ্চিত্রের কিংবদন্তি কৌতুক অভিনেতা জসবিন্দর ভাল্লা আর নেই। শুক্রবার (২২ আগস্ট) সকালে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তার মৃত্যুতে পাঞ্জাবি চলচ্চিত্র অঙ্গনসহ সমগ্র বিনোদন জগতে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

৯০ দশকের পাঞ্জাবি সিনেমায় কমেডির ধারা বদলে দিয়েছিলেন জসবিন্দর ভাল্লা। নিখুঁত কৌতুকাভিনয়, ব্যঙ্গাত্মক সংলাপ আর চমৎকার টাইমিংয়ের মাধ্যমে তিনি দর্শকদের মন জয় করেছিলেন প্রজন্মের পর প্রজন্ম। ‘গাদ্দি চালদি হ্যায় ছাল্লা মারকে’, ‘ক্যারি অন জাত্তা’, ‘জিন্দ জান’ এবং ‘ব্যান্ড বাজে’-র মতো জনপ্রিয় ছবিতে তার অভিনয় তাকে পৌঁছে দিয়েছিল এক অনন্য উচ্চতায়।

তিন দশকেরও বেশি সময় ধরে পাঞ্জাবি সিনেমায় রাজত্ব করেছেন এ অভিনেতা। ক্যারিয়ারের শুরু হয়েছিল ‘দুলহা ভাট্টি’ ছবির মাধ্যমে। তবে তার প্রকৃত জনপ্রিয়তা আসে ‘ক্যারি অন জাত্তা’ ট্রিলজিতে অ্যাডভোকেট ধিলনের চরিত্রে অভিনয়ের পর। সেই চরিত্র তাকে দর্শকের কাছে চিরস্মরণীয় করে তোলে।

আরও পড়ুন : দুই দশক পর ফিরলো নতুন কুঁড়ি

ব্যক্তিগত জীবনে জসবিন্দর ভাল্লা পাঞ্জাবের চণ্ডীগড়ে চারুকলার শিক্ষক পরমদীপের সঙ্গে ঘর বাঁধেন। তাদের একমাত্র ছেলে পুখরাজ ভাল্লাও অভিনয়ে যুক্ত হয়েছেন। বাবা-ছেলের জুটি ২০১৩ সালে মুক্তিপ্রাপ্ত স্টুপিড ৭ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছিলেন।

ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, শনিবার (২৩ আগস্ট) মোহালির বালোঙ্গি শ্মশানে তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে।

জসবিন্দর ভাল্লার চলে যাওয়া পাঞ্জাবি চলচ্চিত্রের জন্য এক অপূরণীয় ক্ষতি। তার কৌতুকপ্রতিভা, প্রাণবন্ত উপস্থিতি এবং দর্শককে হাসানোর ক্ষমতা তাকে চিরকাল বেঁচে রাখবে ভক্ত-অনুরাগীর হৃদয়ে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

না ফেরার দেশে কিংবদন্তি কৌতুক অভিনেতা

সর্বশেষ আপডেট : ০১:২৫:০৪ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫