১২:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

ডেঙ্গুতে একদিনে প্রাণ গেল ৪ জনের

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৪:৫৫:৪২ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫
  • 83

ছবি : সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এ সময় ২৪৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার (২৩ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকা সিটি করপোরেশনের ১০০ জন এবং বাকিরা ঢাকা সিটির বাইরের। 

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৮ হাজার ২০২ জন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ২৬ হাজার ৭৮১ জন। মারা গেছেন ১১৪ জন।

আরও পড়ুন : সকালের নাস্তায় রোজ পাউরুটি খাচ্ছেন? যেসব বিপদ ডেকে আনছেন !

বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ড. আতিকুর রহমান জানান, ডেঙ্গু এখন সারা বছরই হচ্ছে। বৃষ্টি শুরু হলে এটা বাড়ছে। ডেঙ্গু প্রতিরোধে মশা নিরোধক ওষুধ ব্যবহারের পাশাপাশি সব জায়গায় প্রচার চালাতে হবে। একইসঙ্গে সবাইকে সচেতন থাকতে হবে।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

ডেঙ্গুতে একদিনে প্রাণ গেল ৪ জনের

সর্বশেষ আপডেট : ০৪:৫৫:৪২ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫