০২:২৪ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

আবারো লঘুচাপ, বাড়বে বৃষ্টিপাত

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৮:৫১:১৭ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫
  • 92

গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। একই সময়ে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। এরই মধ্যে আরো একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী সোমবার (২৫ আগস্ট) নাগাদ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় নতুন লঘুচাপ তৈরি হতে পারে।

আরও পড়ুন : আজকের আবহাওয়া

বিদ্যমান লঘুচাপের প্রভাবে শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে রংপুর, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় মাঝারি ধরনের ভারি থেকে অতিভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই প্রবণতা অন্তত দুদিন অব্যাহত থাকতে পারে।

অন্যদিকে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে সঞ্চালনশীল মেঘমালা তৈরি অব্যাহত রয়েছে। এর ফলে সমুদ্রবন্দর ও উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

আবারো লঘুচাপ, বাড়বে বৃষ্টিপাত

সর্বশেষ আপডেট : ০৮:৫১:১৭ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫