০২:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

নির্মাণাধীন সেতু ধসে নিহত ১০, নিখোঁজ ৪

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৫:২৪:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫
  • 98

ছবি : সংগৃহীত

চীনের উত্তর-পশ্চিমাঞ্চলে নির্মাণাধীন একটি রেলওয়ে সেতুর অংশ ভেঙে পড়ে অন্তত ১০ জন নিহত ও ৪ জন নিখোঁজ হয়েছেন বলে রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে। ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে শুক্রবারের (২২ আগস্ট)।

রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভির প্রকাশিত ভিডিওতে দেখা যায়, সেতুটির বিশাল গোলাকার অংশ হঠাৎ ভেঙে পড়ে ইয়েলো নদীতে তলিয়ে যায়।

রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, সেতুটির মাঝের অংশ ধসে গেছে, পাশে দাঁড়িয়ে রয়েছে দুটি বিশাল মাচা টাওয়ার ও কয়েকটি ক্রেন।

আরও পড়ুন : পানি দিয়েই যেভাবে জ্বালবে বাতি

শিনহুয়ার খবরে বলা হয়, একটি ইস্পাত তার ছিঁড়ে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় সেখানে ১৫ জন শ্রমিক ও একজন প্রকল্প ব্যবস্থাপক উপস্থিত ছিলেন।

পিপলস ডেইলি জানিয়েছে, দুর্ঘটনাস্থলটি সিচুয়ান-কিংহাই রেলপথে নির্মীয়মাণ বিশ্বের বৃহত্তম স্প্যানের ডাবল-ট্র্যাক কন্টিনিউয়াস অবিচ্ছিন্ন ইস্পাতের বাঁকানো সেতু। এটি ইয়েলো নদীর ওপর চীনের প্রথম ইস্পাতের বাঁকানো রেলওয়ে সেতু হিসেবেও পরিচিত।

শত শত উদ্ধারকর্মী ইতোমধ্যে অনুসন্ধান ও উদ্ধার অভিযানে অংশ নিয়েছেন। তবে এখনো নিখোঁজদের কোনো সন্ধান মেলেনি।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

নির্মাণাধীন সেতু ধসে নিহত ১০, নিখোঁজ ৪

সর্বশেষ আপডেট : ০৫:২৪:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫