১২:০৯ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

গুম-খুনের শিকার পরিবারের কান্না বন্ধে ব্যর্থ সরকার: মির্জা ফখরুল

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৬:০৯:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫
  • 133

মির্জা-ফকরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার গুম-খুনের শিকার স্বজনদের কান্না বন্ধে ব্যর্থ হয়েছে।

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে গুম হওয়া ব্যক্তিদের স্মরণে শুক্রবার (২২ আগস্ট) ‘মায়ের ডাক’ এর আয়োজনে মানববন্ধন ও প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, গুম ও খুনের শিকার স্বজনদের পরিবারের কান্না বন্ধে বর্তমান অন্তর্বর্তী সরকার ব্যর্থ হয়েছে। তারা গুম কমিশনকে পাবলিকলি আনতে ও পাবলিক শুনানি করতে ব্যর্থ হয়েছে। এর জবাবদিহিতা তাদের করতে হবে।

আরও পড়ুন : নির্মাণাধীন সেতু ধসে নিহত ১০, নিখোঁজ ৪

বিএনপি মহাসচিব বলেন, এই সরকার দায়ীদের বের করার চেষ্টা করবে বলে আশা করছি। গুম-খুন-নির্যাতন ও মানবতার বিরুদ্ধে অপরাধের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। হাসিনা সব গুম-খুনের জন্য দায়ী।

তিনি আরও বলেন, হতাশ হওয়ার কিছু নেই, হাসিনার বিচার দেশের মাটিতেই হতে হবে। তার সর্বোচ্চ শাস্তি হতে হবে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

গুম-খুনের শিকার পরিবারের কান্না বন্ধে ব্যর্থ সরকার: মির্জা ফখরুল

সর্বশেষ আপডেট : ০৬:০৯:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫