০৪:১০ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

চাঁদাবাজির সময় গণপিটুনিতে যুবক নিহত

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০১:০৮:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫
  • 73

কুমিল্লা নগরীতে চাঁদা দাবি করতে গিয়ে স্থানীয়দের গণপিটুনিতে মোহাম্মদ সায়েম (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বিসিক শিল্পনগরীর জান্নাত ফুডস কারখানায় এ ঘটনা ঘটে।

নিহত সায়েমের বাড়ি রংপুরে। প্রায় ১৫ বছর আগে পরিবার নিয়ে তিনি কুমিল্লায় এসে বসবাস শুরু করেন। স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই তিনি চাঁদাবাজি ও ছিনতাইসহ নানা অপরাধে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে একাধিক মামলা ও গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

আরও পড়ুন : বাংলাদেশ সীমান্তে ১,৬৪৭ কিলোমিটার বেড়া দিয়েছে ভারত

পুলিশ জানায়, সায়েম ও তার সহযোগীরা শিল্পনগরী এলাকায় নিয়মিত চাঁদাবাজি করতেন। বৃহস্পতিবার রাতে জান্নাত ফুডসে টাকা দাবি করলে শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে তাকে আটক করে মারধর করে। গুরুতর আহত অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনার পর সায়েমের সহযোগীরা কারখানায় হামলার চেষ্টা চালায়। তবে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুর ইসলাম বলেন, নিহত সায়েমের বিরুদ্ধে বিভিন্ন মামলা রয়েছে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

চাঁদাবাজির সময় গণপিটুনিতে যুবক নিহত

সর্বশেষ আপডেট : ০১:০৮:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫