লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলমের বাবা আজিজুর রহমান বাচ্চু।
শুক্রবার (২২ আগস্ট) দুপুরে উপজেলা বিএনপির আহ্বায়ক মোজাম্মেল হক মজু বিষয়টি নিশ্চিত করেন।
নির্বাচনে মোরগ প্রতীকে ২৬৬ ভোট পেয়ে আজিজুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এর আগে তিনি একই ইউনিয়ন বিএনপির সহ-সভাপতির দায়িত্বে ছিলেন।
আরও পড়ুন : ডাকসুর ভিপি-জিএস প্রার্থীদের পরিচয়
বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে শ্রীরামপুর উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত নির্বাচনে ৪৫৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
এছাড়া, ছাতা প্রতীকে ২৫৫ ভোট পেয়ে মো. অলি উল্যা সভাপতি নির্বাচিত হয়েছেন। আর সাংগঠনিক সম্পাদক পদে মাছ প্রতীকে ২৪১ ভোট পেয়ে জাহাঙ্গীর আলম সম্রাট বিজয়ী হন।
নির্বাচনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান, বাফুফের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, বিএলডিপি চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিমসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা।
ঢাকা ডেস্ক 









