১০:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

উদ্বোধনের এক দিন পরই সেতুর ল্যাম্পপোস্টের তার চুরি

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১২:৩৯:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫
  • 103

গাইবান্ধার হরিপুর-চিলমারী সড়কে তিস্তা নদীর ওপর নির্মিত বহুল প্রতীক্ষিত মওলানা ভাসানী সেতু উদ্বোধনের এক দিন না পেরোতেই সেখানে ঘটে গেছে চুরির ঘটনা। সেতুর ল্যাম্পপোস্টের বৈদ্যুতিক তার কেটে নিয়ে যাওয়ায় বৃহস্পতিবার (২১ আগস্ট) রাত থেকেই পুরো সেতু অন্ধকারে ডুবে যায়। এতে যানবাহন চলাচল ও পথচারীদের পারাপারে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি।

শুক্রবার (২২ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধা এলজিইডির নির্বাহী প্রকৌশলী উজ্জল চৌধুরী জানান, উদ্বোধনের পরদিন রাতের কোনো এক সময়ে দুর্বৃত্তরা তার চুরি করেছে। দ্রুত নতুন করে বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে এবং এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান। পাশাপাশি সেতুর নিরাপত্তা জোরদারে পুলিশি টহল ও স্থায়ী নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের কথাও বিবেচনা করা হচ্ছে।

আরও পড়ুন : ফের খুলে দেওয়া হয়েছে কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট

স্থানীয়রা অভিযোগ করেছেন, আলো না থাকায় সন্ধ্যার পর সেতুতে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। তাদের দাবি, দ্রুত ল্যাম্পপোস্টে বিদ্যুৎ সংযোগ ফিরিয়ে আনা হোক এবং ভবিষ্যতে এ ধরনের চুরি রোধে কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হোক।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ জানান, চুরির বিষয়ে অভিযোগ পাওয়া মাত্র তদন্ত শুরু হবে। আজ থেকেই সেতু এলাকায় পুলিশ মোতায়েন করা হচ্ছে। শিগগিরই সেখানে একটি অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করা হবে এবং স্থায়ী ক্যাম্প স্থাপনের অনুমোদনও প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য, গত ২০ আগস্ট স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আনুষ্ঠানিকভাবে মওলানা ভাসানী সেতুর উদ্বোধন করেন। উদ্বোধনের পর থেকেই এটি শুধু সড়ক যোগাযোগের মাধ্যম নয়, বরং একটি দর্শনীয় স্থানে পরিণত হয়েছে, যেখানে প্রতিদিন হাজারো মানুষ ভিড় করছেন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

উদ্বোধনের এক দিন পরই সেতুর ল্যাম্পপোস্টের তার চুরি

সর্বশেষ আপডেট : ১২:৩৯:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫