০২:০৪ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

আজ দেশের অধিকাংশ জায়গায় বৃষ্টির সম্ভাবনা

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০২:০০:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫
  • 51

আজ দেশের অধিকাংশ জায়গায় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস।

খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে।

আজ শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা জানিয়েছে আবহাওয়া অফিস।

আরও জানানো হয়, একই সঙ্গে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ঈশ্বরদী ও কুমারখালীতে ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে সিলেটে ২৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

আজ ভোর ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ।

আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ২৬ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ৩৭ মিনিটে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

আজ দেশের অধিকাংশ জায়গায় বৃষ্টির সম্ভাবনা

সর্বশেষ আপডেট : ০২:০০:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫