০১:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

রান্নাঘর থেকে নিমিষেই পিঁপড়া দূর করার উপায়

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০১:৩৯:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫
  • 107

ছবি : সংগৃহীত

রান্নাঘরের উপদ্রব পিঁপড়ে। কথা নেই, বার্তা নেই আস্তানা বাঁধে। চিনির টুকরো, খাবারের কণা, দুধ বা চায়ের ফোঁটা, বিস্কুটের গুঁড়ো সব একসঙ্গে ওই রান্নাঘরে পাওয়া যায়।

তাই সেখানেই রোজ ভোজের আসর বসায় পিঁপড়ের দল। বাজারে পিঁপড়ে মারার নানা রকম ওষুধ রয়েছে।

তবে এগুলোর বেশিরভাগেই থাকে ক্ষতিকর রাসায়নিক। তাই সে সব ওষুধ এড়িয়ে ভরসা রাখতে পারেন নিরাপদ ঘরোয়া উপায়ে। এতে পিঁপড়ে দূর হবে সহজে।

# লেবুর রস: লেবুর রসে থাকে সাইট্রিক অ্যাসিড। পিঁপড়ের ধ্বংস করতে এটি ভালো কাজ দেয়। স্প্রে বোতলে জল এবং পাতিলেবু কিংবা কমলালেবুর রস মিশিয়ে রেখে দিন। পিঁপড়ে দেখলেই তার উপর স্প্রে করে দিন।

যেসব স্থান থেকে পিঁপড়ে বের হয়, সেসব স্থানে লেবুর রস কিংবা লেবুর খোসা দিয়ে রাখুন।

এমনকি ঘর মোছার সময়ও সামান্য লেবুর রস মেশানো পানি দিয়ে ঘর মুছতে পারেন। দেখবেন পিঁপড়ের উপদ্রব অনেকটাই কমে গেছে।

# লবণ: কয়েক টেবিল চামচ লবণ গরম পানিতে গুলে নিন। এই মিশ্রণ ঠান্ডা করে নিয়ে স্প্রে বোতলে ভরে পিঁপড়ের সম্ভাব্য সব জায়গায় স্প্রে করুন। পিঁপড়ে পালাবে।

# তেজপাতা: তেজপাতার গাঢ় গন্ধ এরা সহ্য করতে পারে না। পিঁপড়ে চলাচল করে এমন জায়গায় তেজপাতা রেখে দিলে উপকার পাবেন।

# দারুচিনি: দারুচিনির গুঁড়ো ঘরের যে সব জায়গায় বেশি পিঁপড়ের উৎপাত, সেসব জায়গায় ভালো করে দারুচিনির গুঁড়ো ছড়িয়ে দিন। এর গন্ধ পিঁপড়ে সহ্য করতে পারে না।

# সাদা ভিনিগার: পিঁপড়ে সাদা ভিনিগারের গন্ধ সহ্য করতে পারে না। তাই সাদা ভিনিগার পিঁপড়ে মারতে দারুণ কাজ দেয়।

পানি ও সাদা ভিনিগার সমপরিমাণে মিশিয়ে একটি স্প্রে বোতলে ভরে নিন। তারপর ঘরের বিভিন্ন কোণায় ভালো করে ছড়িয়ে দিন। পিঁপড়ে দূরে থাকবে।

# চক-পাউডার-ময়দা চকের গুঁড়ো অথবা বেবি পাউডার পানিতে গুলে বাড়ির দেওয়াল বা ঘরের বিভিন্ন কোণে ছড়িয়ে দিন।

ঘরের যে সব জায়গায় পিঁপড়ে বেশি থাকে, সে সব জায়গায় লাইন করে ময়দার গুঁড়ো বা ট্যালকম পাউডার ছিটিয়ে দিতে পারেন।

পিঁপড়ে লাইন অতিক্রম করে ওপারে যেতে পারবে না।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

রান্নাঘর থেকে নিমিষেই পিঁপড়া দূর করার উপায়

সর্বশেষ আপডেট : ০১:৩৯:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫