ঢাকার সাবেক হিট অফিসার এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের তৎকালীন মেয়র আতিকুল ইসলামের মেয়ে বুশরা আফরিনের স্বামীর ‘দ্য কোর্টইয়ার্ড বাজার’ সিসা লাউঞ্জে অভিযান চালিয়েছে পুলিশ।
মঙ্গলবার (১৯ আগস্ট) গভীর রাতে ঢাকার গুলাশানে অবস্থিত ওই সিসা বারে অভিযান চালানো হয়। এ সময় বিপুল মাদক, সিসা, হুক্কা ও নগদ টাকা জব্দ করা হয়।
পাশাপাশি ঘটনাস্থল থেকে আব্দুর রাব্বি, শাকিল আহম্মদ ও রনি মিয়া মামুন নামে তিনজনকে আটক করা হয়।
আরও পড়ুন : ঢাকা কলেজ-সিটি কলেজ দ্বন্দ্ব নিয়ে পিনাকীর স্ট্যাটাস
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, অভিযানে প্রায় সাড়ে চারকেজি সিসা, দশটি হুক্কা ও আটটি পাইপ এবং নগদ প্রায় ১৯ হাজার টাকা জব্দ করা হয়।
হাফিজুর রহমান বলেন, হিট অফিসার বুশরার জামাতা জাওয়াদ, লাউঞ্জ পরিচালক আফরোজা বিনতে এনায়েতসহ মোট ১৭ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। এরা প্রত্যেকেই এই বারের সঙ্গে জড়িত।
ঢাকা ডেস্ক 









