সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান আজ (বৃহস্পতিবার) চারদিনের সরকারি সফরে চীনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।
সফরকালে সেনাপ্রধান চীনের ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ এবং দ্বিপাক্ষিক সামরিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে মতবিনিময় করবেন।
আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ সকালে এ তথ্য জানানো হয়।
আগামী ২৭ আগস্ট তাঁর দেশে ফেরার কথা রয়েছে।
ঢাকা ডেস্ক 









