০৪:০৬ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

ঢাকা কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ নিয়ে যা বলছে পুলিশ

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৪:৩৪:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫
  • 89

রাজধানীর নিউমার্কেট এলাকায় আজ দুপুরে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। তিন দিন আগে একটি কোচিং সেন্টারে আইডি কার্ডকে কেন্দ্র করে হাতাহাতির জেরে এ সংঘর্ষে কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন।

পুলিশ জানায়, দুপুরের দিকে নিউমার্কেট এলাকায় হঠাৎ করে দুই কলেজের শিক্ষার্থীরা মুখোমুখি অবস্থান নেয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং উভয় পক্ষকে নিজ নিজ কলেজে ফিরিয়ে দেয়। পরে যান চলাচল স্বাভাবিক হয়।

আরও পড়ুন : ফের সংঘর্ষে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলম বলেন,“শিক্ষার্থীদের ছোটখাটো বিরোধ থেকে প্রায়ই এমন উত্তেজনা তৈরি হয়। আজকের ঘটনাও তিন দিন আগের কোচিং সেন্টারের আইডি কার্ডকে কেন্দ্র করে শুরু হওয়া বিরোধের জের। আমরা দুই কলেজের অধ্যক্ষের সঙ্গে কথা বলব এবং মূল কারণ খুঁজে বের করার চেষ্টা করব। সাধারণ মানুষের ভোগান্তি এড়াতে আমরা স্থায়ী সমাধান চাই।”

তিনি আরও জানান, সংঘর্ষে আহত কয়েকজন শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে পরিস্থিতি এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।

নিউমার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) জাহাঙ্গীর আলম বলেন, দুপুর দুইটার দিকে এলাকায় শান্তি ফিরে আসে। তিনি বলেন,“ঢাকা কলেজ কর্তৃপক্ষের সঙ্গে আমাদের কথা হয়েছে। বিস্তারিত তথ্য পরে জানানো হবে।”

পুলিশ সূত্রে জানা গেছে, ১৮ আগস্ট রাজধানীর উদ্ভাস কোচিং সেন্টারে দুই কলেজের শিক্ষার্থীর মধ্যে আইডি কার্ড ইস্যু নিয়ে হাতাহাতি হয়। এরপরের দিনও উত্তেজনা তৈরি হলেও তা মীমাংসা হয়েছিল। তবে আজ আবারও নতুন করে সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

ঢাকা কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ নিয়ে যা বলছে পুলিশ

সর্বশেষ আপডেট : ০৪:৩৪:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫