১২:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

একদিনের সফরে কক্সবাজার যাচ্ছেন প্রধান উপদেষ্টা

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৫:১৩:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫
  • 120

রোহিঙ্গা সংকটকে নতুনভাবে আন্তর্জাতিক মহলে উপস্থাপন করতে কক্সবাজারে আয়োজিত রোহিঙ্গা কনফারেন্সে যোগ দিতে এক দিনের সফরে যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আগামী ২৫ আগস্ট তিনি এ কনফারেন্সে অংশ নেবেন।

বৃহস্পতিবার (২১ আগস্ট) ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

তিনি জানান, তিন দিনব্যাপী (২৪-২৬ আগস্ট) এ কনফারেন্সে রোহিঙ্গাদের মানবিক সহায়তা বৃদ্ধি, নিরাপদ প্রত্যাবাসন এবং আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির বিষয়গুলো গুরুত্ব সহকারে আলোচিত হবে। কনফারেন্সে ৪০টি দেশের প্রতিনিধি অংশ নেবেন। পাশাপাশি বাংলাদেশে নিযুক্ত ১০টি দেশের রাষ্ট্রদূতেরাও উপস্থিত থাকবেন।

আরও পড়ুন : যত চ্যালেঞ্জিং হোক, সুস্থ সবল প্রজন্ম গড়ে তুলতেই হবে: প্রধান উপদেষ্টা

প্রেস সচিব বলেন, “রোহিঙ্গা ইস্যুকে বৈশ্বিক মহলে আরও শক্তভাবে উপস্থাপন করতেই এই আয়োজন। এ কনফারেন্সের পাশাপাশি সেপ্টেম্বরের ৩০ তারিখ জাতিসংঘে ১৭০ দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে আরেকটি বড় সম্মেলন হবে। এছাড়া কাতারের দোহায়ও একটি আন্তর্জাতিক কনফারেন্স আয়োজনের পরিকল্পনা রয়েছে।”

উল্লেখ্য, কক্সবাজারে বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় রোহিঙ্গা শরণার্থী শিবির অবস্থিত। এখানে অবস্থানরত প্রায় ১২ লাখ রোহিঙ্গার নিরাপদ প্রত্যাবাসন ও দীর্ঘমেয়াদি টেকসই সমাধান খুঁজতে বাংলাদেশ দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক মহলের সহযোগিতা চাইছে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

একদিনের সফরে কক্সবাজার যাচ্ছেন প্রধান উপদেষ্টা

সর্বশেষ আপডেট : ০৫:১৩:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫