০৮:০৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

উমামাদের নিয়ে কটূক্তির ঘটনায় অভিযুক্তদের বহিষ্কারের দাবি ডাকসু প্রার্থীর

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৫:২৯:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫
  • 103

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে নারী প্রার্থীদের নিয়ে কটূক্তি ও অশালীন মন্তব্যের প্রতিবাদে কঠোর অবস্থান নিয়েছেন ইসলামী ছাত্রশিবিরের প্যানেল থেকে আন্তর্জাতিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করা খান জসিম। তিনি অভিযুক্তদের বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের দাবি জানিয়েছেন।

বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে জসিম লিখেছেন, “উমামা ফাতেমা, উম্মে সালমা, ফাতিমা তাসনিম ঝুমাসহ ডাকসু নির্বাচনে দাঁড়ানো যেকোনো নারী প্রার্থীকে নিয়ে কেউ যদি বাজে মন্তব্য করে, তাকে অবশ্যই বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করতে হবে।”

আরও পড়ুন : ডাকসু নির্বাচনে ছাত্রদলের প্যানেল ঘোষণা

তিনি আরও বলেন, “বিশ্ববিদ্যালয়ে মানুষ পড়তে আসে। এখানে শিয়াল-কুকুরের মতো আচরণের কোনো স্থান নেই।”

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ডাকসুর বিভিন্ন প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করা নারী শিক্ষার্থীদের উদ্দেশে কটূক্তি করা কয়েকটি পোস্ট ভাইরাল হলে শিক্ষাঙ্গনসহ সাধারণ শিক্ষার্থীদের মধ্যেও ক্ষোভ ছড়িয়ে পড়ে। শিক্ষার্থীরা মনে করছেন, এ ধরনের মন্তব্য কেবল নারী প্রার্থীদের মর্যাদাহানি নয়, বরং বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক শিক্ষাবান্ধব পরিবেশের জন্যও হুমকিস্বরূপ।

উল্লেখ্য, আসন্ন ডাকসু নির্বাচনকে ঘিরে এরইমধ্যে ক্যাম্পাসে প্রচারণা জমে উঠেছে। তবে প্রার্থীদের বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন মন্তব্যের ঘটনা শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ তৈরি করছে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

উমামাদের নিয়ে কটূক্তির ঘটনায় অভিযুক্তদের বহিষ্কারের দাবি ডাকসু প্রার্থীর

সর্বশেষ আপডেট : ০৫:২৯:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫