এক লিবিয়ান কৃষক তার খামারের মিশরীয় শ্রমিকের সামনে সিংহ ছেড়ে দেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার ভিডিও ছড়িয়ে পড়লে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।
গালফ নিউজের প্রতিবেদন অনুযায়ী, মালিক প্রথমে শ্রমিককে সিংহকে চুমু খেতে বলেন। সিংহ এগিয়ে আসতেই আতঙ্কে পালাতে থাকেন শ্রমিক।
ঘটনাটি প্রকাশ্যে আসার পর সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। অনেকে এটিকে শ্রমিকের জীবনের সঙ্গে নিষ্ঠুর খেলা বলে আখ্যা দিয়েছেন।
লিবিয়ার কর্তৃপক্ষ এখনো এ ঘটনার সত্যতা নিশ্চিত বা কোনো পদক্ষেপ নেয়ার ঘোষণা দেয়নি। তবে ভিডিও ঘিরে দেশটিতে শ্রমিক নিরাপত্তা, বন্যপ্রাণী নিয়ন্ত্রণ ও আইনগত জবাবদিহি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
মানুষের জীবন ঝুঁকিতে ফেলার মতো ঘটনার তাৎক্ষণিক তদন্ত এবং দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন অনেকে।
ঢাকা ডেস্ক 









