১২:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

ভেঙে দেওয়া হলো সাবেক প্রতিমন্ত্রী নসরুলের বাড়ি

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৯:৪২:৩৯ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫
  • 111

বুড়িগঙ্গার পারে নসরুল হামিদ বিপুর বাড়ি। ছবি : সংগৃহীত

ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ থানার হাসনাবাদ পোস্তগোলা থেকে কাউটাইল এলাকায় বুড়িগঙ্গা নদীর পাড় থেকে ভেঙে দেওয়া হলো সাবেক প্রতিমন্ত্রী নসরুলের বাড়ি। সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর নদী দখল করে এই বাংলোবাড়ি বানিয়েছিলেন।  

বুধবার (২০ আগস্ট) সকাল ১০টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত ঢাকা জেলা প্রশাসনসহ স্থানীয় প্রশাসনের যৌথ সহযোগিতায় একটি উচ্ছেন অভিযান শুরু করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

এসময় অভিযানে নদী সীমানায় অবৈধভাবে গড়ে ওঠা তিনটি স্থাপনা উচ্ছেদ করা হয়।

ঢাকা নদী বন্দরের যুগ্ম পরিচালক মোস্তাফিজুর রহমান জানান, বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, তুরাগ এবং বালু নদীর সীমানা পিলার ধরে নদী সংরক্ষণে ধারাবাহিক অভিযান পরিচালনা অব্যাহত থাকবে। তিনি বলেন, যতই শক্তিশালী বা প্রভাবশালী ব্যক্তি হোক না কেন তাদের প্রতিষ্ঠান অবৈধ দখলমুক্ত না হওয়া পর্যন্ত উচ্ছেদ অভিযান পূর্ণতা পাবে না।

তিনি বলেন, অভিযানে বিভিন্ন আইনশৃঙ্খলা সংস্থা সহায়তা করেছে। পুলিশের পাশাপাশি ফায়ার সার্ভিস, র‍্যাব, আনসার, ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ কর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন : ভারতে আ.লীগের অফিস বন্ধের আহ্বান সরকারের

মোস্তাফিজুর রহমান বলেন, আজকের উচ্ছেদ অভিযানে অংশ নিয়েছে ঢাকা জেলা প্রশাসন ও বিআইডব্লিউটিএ। যৌথভাবে উচ্ছেদ কর্মসূচির উদ্দেশ্য ছিল মহামান্য হাইকোর্টের রিটের আদেশ বাস্তবায়ন করা। কেরাণীগঞ্জ উপজেলা প্রশাসন সেই আদেশ বাস্তবায়ন করে বুড়িগঙ্গা নদীর সম্পদ ও স্বার্থ রক্ষায় দখলমুক্ত করেছে।

তিনি বলেন, আজ সকাল ১০টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ থানার হাসনাবাদ পোস্তগোলা সেতু থেকে কাটুরাইল খেয়াঘাট অবৈধভাবে দখল করা হয়। এসময় বিভিন্ন স্থাপনা ও নদীর পাড় দখলে বিভিন্ন ব্যাবসা প্রতিষ্ঠান তৈরি করে ভাড়া দেওয়া স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়।

অভিযানে অন্যান্য স্থাপনার মধ্যে সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর একটি বাংলোবাড়ি ছিল। আগামীকাল বৃহস্পতিবার সকাল থেকে বিকাল পর্যন্ত আরও একাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে বলে জানান তিনি।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

ভেঙে দেওয়া হলো সাবেক প্রতিমন্ত্রী নসরুলের বাড়ি

সর্বশেষ আপডেট : ০৯:৪২:৩৯ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫