০১:০৬ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

আমিরের ‘অবৈধ সন্তান’ ও জেসিকাকে নিয়ে যা জানা গেল

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০২:৫৫:১৮ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫
  • 103

বলিউডের জনপ্রিয় অভিনেতা আমির খান। ব্যক্তিগত জীবনে অনেক নারীর সঙ্গে তার নাম জড়িয়েছে। রিনা দত্তকে ভালোবেসে প্রথম বিয়ে করেন তিনি। এ সংসারে জুনায়েদ ও ইরা খান নামে দুটো সন্তান রয়েছে। 

আমির খানের ছোট ভাই অভিনেতা ফয়সাল খান। আমির খানের বিরুদ্ধে একের পর এক গুরুতর অভিযোগ আনছেন ফয়সাল খান। তার দাবি, আমির খানের একটি অবৈধ সন্তান রয়েছে। এ সন্তানের মা জেসিকা হাইনস। রিনা দত্তর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর জেসিকার সঙ্গে সম্পর্কে জড়ান আমির। এ সম্পর্কে জন্ম নেয় একটি সন্তান।

আমির খানের কথিত সন্তানের মা জেসিকা হাইনসও ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে বেশ পরিচিত মুখ। জেসিকা যুক্তরাজ্যের একজন সাংবাদিক ও লেখক। নব্বই দশকের শেষের দিকে অমিতাভ বচ্চনের জীবনী লেখার জন্য ভারতে আসেন। সেই সময়ের প্রতিবেদনে দাবি করা হয়, ‘গুলাম’ (১৯৯৮) সিনেমার শুটিংয়ের সময় আমির খানের সঙ্গে দেখা করেন জেসিকা।

২০০৫ সালে, স্টারডাস্ট ম্যাগাজিন একটি চাঞ্চল্যকর প্রতিবেদন প্রকাশ করে। তাতে দাবি করা হয়, জেসিকা-আমির লিভ-ইন সম্পর্কে ছিলেন। এ সম্পর্কে থাকাকালীন জেসিকা অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। আমির তখন গর্ভপাত করানোর পরামর্শ দেন। কিন্তু জেসিকা সন্তানের জন্ম দেওয়ার সিদ্ধান্ত নেন। ২০০০ সালের শুরুতে একটি পুত্রসন্তানের জন্ম দেন জেসিকা। যার নাম রাখেন জান।

আরও পড়ুন : নারী ফুটবলার সাগরিকার বাড়িতে চুরির অভিযোগ

২০০৭ সালের দিকে জেসিকা তার জীবন নতুনভাবে গুছিয়ে নেন। লন্ডনভিত্তিক ব্যবসায়ী উইলিয়াম ট্যালবোটকে বিয়ে করেন তিনি। টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে জেসিকা বলেছিলেন, অমিতাভ বচ্চনকে নিয়ে বই লেখার কাজের জন্য দীর্ঘ সময় ভারতে ছিলাম। তখন উইলিয়াম জানের খুব যত্ন করেছে। সে আমার পুত্রের প্রতি খুবই সহানুভূতিশীল।

আমির খান-জেসিকার কথিত পুত্রের আলোচনা কখনো পুরোপুরি বন্ধ হয়নি। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে এটি মাথাচাড়া দিয়ে উঠেছে। জেসিকার পুত্র জানের কিছু ছবি নিয়ে ব্রিটিশ ‘ভোগ’ ম্যাগাজিনেও ফিচার হয়েছে। তা ছড়িয়ে পড়ার পর চর্চা শুরু হয়। অনেকে জানের সঙ্গে আমির খানের চেহারার মিল রয়েছে বলেও মনে করেন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

আমিরের ‘অবৈধ সন্তান’ ও জেসিকাকে নিয়ে যা জানা গেল

সর্বশেষ আপডেট : ০২:৫৫:১৮ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫