১২:১২ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ভারতীয় পুলিশ কর্মকর্তার কারাদণ্ড

  • রিপোর্টার
  • সর্বশেষ আপডেট : ০৪:৪১:০৮ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫
  • 156

ছবি : সংগৃহীত

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে পি জন সেলভারাজ নামের এক ভারতীয় পুলিশ কর্মকর্তাকে কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (২০ আগস্ট) সকালে মহেশপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রিয়াদ হাসান এ দণ্ড দেন।

দণ্ডপ্রাপ্ত কর্মকর্তা ভারতের তামিলনাড়ু প্রদেশের ত্রিচিসিটি জেলার ইদুপুর থানার টি ভেন্সি জন গ্রামের বাসিন্দা।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ২২ মার্চ ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের দায়ে মাটিলা সীমান্ত থেকে আটক করা হয় পি জন সেলভারাজকে।

আরও পড়ুন : যত চ্যালেঞ্জিং হোক, সুস্থ সবল প্রজন্ম গড়ে তুলতেই হবে: প্রধান উপদেষ্টা

১৩ জুন আদালত থেকে জামিন নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে পালিয়ে যান সেলভারাজ। একই বছরের ১৩ আগস্ট সন্ধ্যায় নেপা সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় আবারও তাকে আটক করে বিজিবি। এরপর থেকে হাজতে ছিলেন ভারতীয় পুলিশের ওই এসআই।

বুধবার আদালতে দোষ স্বীকার করায় বিচারক সেলভারাজকে এক বছরের কারাদণ্ডের আদেশ দেন। সেইসঙ্গে এক হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন দিনের কারাদণ্ডের আদেশ দেন বিচারক।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ভারতীয় পুলিশ কর্মকর্তার কারাদণ্ড

সর্বশেষ আপডেট : ০৪:৪১:০৮ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫