১০:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

ইতালি পৌঁছার একদিন পরই মৃত্যুকে আলিঙ্গন বাংলাদেশি তরুণের

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১১:৫৮:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫
  • 123

ছবি : সংগৃহীত

ইতালির রোমে পৌঁছার মাত্র এক দিন পরই মৃত্যুবরণ করেছেন  সোহাগ দেওয়ান (৩২ ) নামে এক বাংলাদেশি তরুণ। তার বাড়ি ফেনীর পরশুরামে।

শনিবার (১৬ আগস্ট) বাংলাদেশ থেকে বিমানে ইতালির উদ্দেশে যাত্রা করেন তিনি। পরদিন রবিবার (১৭ আগস্ট) বিকেলে রোমে পৌঁছেন। সেদিন রাতে পরিচিতজনদের সঙ্গে সময় কাটানোর পর ভোর ৪টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে মারা যান তিনি।

জানা যায়, ২০২৫ সালের ৫ ফেব্রুয়ারি বৈধ পথে স্পন্সর ভিসার জন্য আবেদন করেন সোহাগ। সেই বছরের ২ জুলাই ইতালিতে তার ওয়ার্ক পারমিট (নোলাওস্তা) ইস্যু হয়। পরবর্তী সময়ে ১৭ জুলাই ঢাকায় ইতালীয় দূতাবাসের ভিসা অফিসে জমা দেন ভিসার আবেদনপত্র। মাত্র ১০ দিনের মধ্যে হাতে পেয়ে যান ইতালির ভিসা।

আরও পড়ুন :  সিলেটে লুট হওয়া আরও দুই লাখ ঘনফুট পাথর উদ্ধার

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, সোহাগের ঠাণ্ডাজনিত টনসিলে সমস্যা ছিল। বিমানযাত্রা, হঠাৎ আবহাওয়ার পরিবর্তন ও ঠাণ্ডার কারণে টনসিল ব্লাস্ট হয়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে। সোহাগের আকস্মিক মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছেন না তার স্বজনরা। তার মৃত্যু ও ইতালি পাঠাতে ব্যয় করা বিপুল অর্থ নিয়ে শোকে স্তব্ধ হয়ে পড়েছেন তার স্বজনরা।

এদিকে, তার মৃত্যুতে শোকাহত প্রবাসী বাংলাদেশি কমিউনিটি। তারা বলছেন, সাধারণত ওয়ার্ক পারমিটের আবেদন করার পর ভিসা পেতে অনেককেই দুই থেকে তিন বছর পর্যন্ত অপেক্ষা করতে হয়। অথচ সোহাগ মাত্র ১০ দিনের মধ্যেই ভিসা হাতে পান। কিন্তু ইতালি পৌঁছার একদিন পরই মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে প্রবাসীদের মাঝে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

ইতালি পৌঁছার একদিন পরই মৃত্যুকে আলিঙ্গন বাংলাদেশি তরুণের

সর্বশেষ আপডেট : ১১:৫৮:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫