মহান আল্লাহ মানুষকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন । তবে এ জোড়া মিলিয়ে নেওয়ার দায়িত্ব মানুষের। নর-নারীর মধ্যে এ জোড় বাঁধার উপায় হিসেবে বিয়ের বিধান দিয়েছেন মহান আল্লাহ। বিয়ের জন্য দরকার হয় সঠিক পাত্র-পাত্রী নির্বাচন। বিয়ে করা একটি সুন্নতি আমল।
এ ব্যাপারে ইসলাম সর্বশেষ গুরুত্ব দিয়েছে। রাসুলুল্লাহ (সা.) এ বিষয়টি পরিষ্কার ভাষায় জানিয়েছেন। তিনি আত্মীয়তা স্থাপনের ক্ষেত্রে ধার্মিকতা ও চারিত্রিক বিষয়টি অধিক গুরুত্ব দিতে বলেছেন।
তিনি বলেন, যখন তোমাদের কাছে আত্মীয়তার প্রস্তাব আসে আর তাদের চারিত্রিক এবং ধর্মীয় বিষয়টি সন্তোষজনক হয়, তাহলে সে প্রস্তাব গ্রহণ করবে। যদি তা না করো তাহলে ফেতনার সৃষ্টি হবে। (তিরমিজি : ১/২০৭)।
অন্য আরেকটি বর্ণনায় আছে, চার কারণে কোনো মেয়েকে বিয়ে করা যায়। সম্পদ, বংশ-খান্দান, রূপ ও ধার্মিকতা। তার মধ্যে ধার্মিকতাকে প্রাধান্য দিয়ে দাম্পত্য জীবন সফল করে তোলে। (তিরমিজি : ১/২০৭)
বিয়ের ক্ষেত্রে নারীর রূপ-সৌন্দর্য এবং স্বভাব মোতাবেক অন্যকোনো গুণকেও পাত্রী নির্বাচনের মাপকাঠি হিসেবে গ্রহণ করা যেতে পারে।
এদিকে ইঙ্গিত করে পবিত্র কোরআনে এরশাদ করা হয়েছে, যেসব নারী তোমাদের পছন্দ হয় তাদের বিয়ে করো। তবে ভালো হয়, ছেলে এবং মেয়ের দ্বীনদারি ও চারিত্রিক বিষয়টাকেই মাপকাঠি হিসেবে গ্রহণ করলে।
আল্লামা কাসানি (রহ.) লিখেছেন, আমাদের দৃষ্টিতে শুধু দ্বীনদারিকে মাপকাঠি হিসেবে গ্রহণ করাটাই উত্তম। (বাদায়েউস সানায়ে : ২/৩১৭)।
আরও পড়ুন : নেককার স্ত্রী পাওয়ার দোয়া
দ্রুত বিয়ে হওয়া ও উত্তম জীবন সঙ্গী লাভের দোয়া
وَ الَّذِیۡنَ یَقُوۡلُوۡنَ رَبَّنَا هَبۡ لَنَا مِنۡ اَزۡوَاجِنَا وَ ذُرِّیّٰتِنَا قُرَّۃَ اَعۡیُنٍ وَّ اجۡعَلۡنَا لِلۡمُتَّقِیۡنَ اِمَامًا
অনুবাদ : ওয়াল্লাজিনা ইয়াকুলুনা রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া জুরিরিইয়াতিনা কুররতা আ’ইয়ুনিউওয়াজ আলনা লিল মুত্তাকিনা ইমামা।
অর্থ : আর যারা বলে, হে আমাদের রব, আপনি আমাদের এমন স্ত্রী ও সন্তানাদি দান করুন, যারা আমাদের চক্ষু শীতল করবে। আর আপনি আমাদের মুত্তাকিদের নেতা বানিয়ে দিন।
কোরআনুল কারিমের এ আয়াতের আমলে আল্লাহতাআলা প্রত্যেক পুরুষকেই এমন উত্তম স্ত্রী ও সন্তান দান করবেন, যাদের দেখে পুরুষদের মন শান্ত হয়ে যাবে।
পক্ষান্তরে যেসব নারী এ দোয়ার আমল করবেন, আশা করা যায়, আল্লাহতাআলা সেসব স্ত্রীদেরও চক্ষু শীতল করা স্বামী ও সন্তান দান করবেন।
ঢাকা ডেস্ক 















