০২:২৪ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

সেতু থেকে নদীতে বাস, নিহত ২৭

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৯:৩৮:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫
  • 65

সেতু থেকে বাস নদীতে পড়ে নিহত হয়েছেন ২৭ জন। ছবি : সংগৃহীত

পশ্চিম আফ্রিকার দেশ বেনিনে সেতু থেকে একটি বাস উইমি নদীতে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ২৭ জন হয়েছে। আজ মঙ্গলবার উদ্ধারকারীরা জানান, গত শুক্রবারের ঘটনায় এখন পর্যন্ত ২৭ জনের লাশ উদ্ধার হয়েছে।

বেনিনের কতোনৌ শহর থেকে এএফপি এ খবর জানায়।

দেশটির নাগরিক সুরক্ষা সংস্থার পরিচালক আবদেল আজিজ বায়ো জিব্রিল স্থানীয় একটি রেডিওকে জানান, উদ্ধারকারীরা বাসটি পানিতে নিমজ্জিত অবস্থায় ২৩ জনের এবং নদী থেকে আরো তিন জনের লাশ উদ্ধার করেছেন। এছাড়া গত রোববার একজনের লাশ উদ্ধার করা হয়।

স্থানীয় গণমাধ্যম লা নেশন জানায়, নিহতদের মধ্যে তিন শিশু রয়েছে। বাস দুর্ঘটনায় আহত ৯ জনের শারীরিক পরিস্থিতি স্থিতিশীল রয়েছে।

আরও পড়ুন : পাকিস্তানে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ছুঁই ছুঁই ৭০০

নাম প্রকাশ না করার শর্তে একজন নাগরিক সুরক্ষা কর্মী এএফপিকে বলেন, নিখোঁজ ১৬ জনকে খুঁজে পেতে অনুসন্ধান অব্যাহত রয়েছে।

আবদেল আজিজ বায়ো জিব্রিল বলেন, ‘বাসটি সরাসরি পানিতে পড়ে গেলেও সঙ্গে সঙ্গেই ডুবে যায়নি। চেষ্টা করে অনেকেই বের হতে পেরেছেন। তবে যারা সাঁতার জানে না এবং চেষ্টা চালিয়ে বাস থেকে বের হতে পারেনি, তাদের মরদেহ উদ্ধার হচ্ছে।’

এসটিএম কোম্পানির বাসটি ৫২ জন যাত্রী নিয়ে টোগো থেকে লোমের দিকে রওয়ানা হয়েছিল। কিন্তু পথিমধ্যে এটি দুর্ঘটনার কবলে পড়ে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

সেতু থেকে নদীতে বাস, নিহত ২৭

সর্বশেষ আপডেট : ০৯:৩৮:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫