সরকারি চাকরিজীবীরা পেলেন আরও এক সুখবর। সরকারি কর্মচারীদের চিকিৎসায় অনুদান বাড়ানো হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
কর্মচারী কল্যাণ বোর্ডের প্রস্তাব ও অর্থ মন্ত্রণালয়ের সম্মতির পর এই প্রজ্ঞাপন জারি করা হলো।
প্রজ্ঞাপনে জানানো হয়, জটিল ও ব্যয়বহুল রোগের চিকিৎসা অনুদান দুই লাখ থেকে বাড়িয়ে তিন লাখ টাকা করা হয়েছে। এছাড়া সাধারণ রোগের চিকিৎসা অনুদান ৪০ হাজার থেকে বাড়িয়ে ৬০ হাজার টাকা করা হয়েছে।
পাশাপাশি দাফন/অন্ত্যেষ্টিক্রিয়া অনুদান কর্মচারীর ক্ষেত্রে ৩০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৫০ হাজার এবং পরিবারের সদস্যদের ক্ষেত্রে ১০ হাজার টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা করা হয়েছে।
আরও পড়ুন : এনবিআরের ৪১ কর্মকর্তাকে একসঙ্গে বদলি
অন্যদিকে যৌথ বীমার এককালীন অনুদান দুই লাখ টাকা থেকে বাড়িয়ে তিন লাখ টাকা করা হয়েছে।
এবং মাসিক কল্যাণ ভাতা অনুদান দুই হাজার টাকা থেকে বাড়িয়ে তিন হাজার টাকা করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, তবে এসব ব্যায়ে সব ধরনের আর্থিক বিধি-বিধান অনুসরণ করতে হবে।
ঢাকা ডেস্ক 









