০৪:১৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

ঢাকা সফরে আসছেন পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৩:২০:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫
  • 78

পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান

পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান চার দিনের সফরে বৃহস্পতিবার (২১ আগস্ট) ঢাকা আসছেন।

ঢাকার কূটনৈতিক সূত্রগুলোর দেওয়া তথ্যমতে, সফরকালে অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিনের সঙ্গে পাকিস্তানের বাণিজ্যমন্ত্রীর মূল বৈঠক হবে।

এ ছাড়া প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূ‌সের সঙ্গে সাক্ষাৎ ছাড়াও সরকারের আরও কিছু ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে বসবেন কামাল খান।

কামাল খানের এই সফর পাকিস্তান-বাংলাদেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য কীভাবে চাঙা করা যায়, সে বিষয়টি গুরুত্ব পাবে। জানা গেছে, দুই দেশের মধ্যে

বাণিজ্যবিষয়ক জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠনে সমঝোতা স্মারক সইয়ের জন্য চূড়ান্ত হয়েছে। সবকিছু ঠিক থাকলে এই সফরেই সমঝোতা স্মারক সই হতে পারে।

আরও পড়ুন : বিএফআইইউ প্রধানের ‘আপত্তিকর ভিডিও ভাইরাল’, তদন্তে নেমেছে বাংলাদেশ ব্যাংক

এদিকে, কামাল খান ঢাকা থাকা অবস্থায় ২৩ আগস্ট আসবেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। সফরকালে ২৪ আগস্ট পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে ইসহাক দারের আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হবে। দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের আসন্ন বৈঠকে সম্পর্ক ও সহযোগিতার নানা বিষয় নিয়ে আলোচনা হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, তৌহিদ হোসেন-ইসহাক দার আনুষ্ঠানিক বৈঠকের পর একাধিক সমঝোতা স্মারক সইয়ের জন্য চূড়ান্ত করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

ঢাকা সফরে আসছেন পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী

সর্বশেষ আপডেট : ০৩:২০:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫