০২:০৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

জুলাইয়ে সড়কে ঝরেছে ৪১৮ প্রাণ

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১২:২৫:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫
  • 77

সড়ক দুর্ঘটনা। প্রতীকী ছবি

২০২৫ সালের জুলাই মাসে দেশে ৪৪৩টি সড়ক দুর্ঘটনায় ৪১৮ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে নারী ৭২ জন এবং শিশু ৫৩ জন।

এছাড়া  ৮৫৬ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (১৯ আগস্ট) বেসরকারি সংস্থা রোড সেফটি ফাউন্ডেশন এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরেছে।

সংস্থাটি ৯টি জাতীয় দৈনিক, ৭টি অনলাইন নিউজ পোর্টাল, বিভিন্ন ইলেক্ট্রনিক মিডিয়া এবং নিজস্ব তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছে।

প্রতিবেদন বলা হয়, সড়কে নিহতের পাশাপাশি নৌ-দুর্ঘটনায় ৬ জন এবং রেল ট্র্যাক দুর্ঘটনায় ১৮ জন নিহত হয়েছে। সব মিলিয়ে ৪৪২ জনের মৃত্যু হয়েছে।

নিহতদের মধ্যে মোটরসাইকেল দুর্ঘটনায় ১০৯ জন, পথচারী ৯২ জন, যানবাহনের চালক ও সহকারী ৫৬ জন রয়েছেন।

আরও পড়ুন : ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা

এ ছাড়া দুর্ঘটনায় সবচেয়ে বেশি ১০৫ জন নিহত হয়েছেন ঢাকা বিভাগে। একক জেলা হিসেবে ঢাকা জেলায় ৩৪ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে রাজধানীতে ২৬টি দুর্ঘটনায় ১৯ জন নিহত হয়েছেন।

সড়ক দুর্ঘটনার প্রধান কারণ

রোড সেফটি ফাউন্ডেশনের মতে, সড়ক দুর্ঘটনার প্রধান কারণগুলোর মধ্যে অন্যতম হলো- ত্রুটিপূর্ণ যানবাহন, ত্রুটিপূর্ণ সড়ক, বেপরোয়া গতি, বেতন-কর্মঘন্টা নির্দিষ্ট না থাকা, তরুণ-যুবদের বেপরোয়া মোটরসাইকেল চালানো, জনসাধারণের মধ্যে ট্রাফিক আইন না জানা ও না মানার প্রবণতা, দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনা ইত্যাদি।

সুপারিশ

রোড সেফটি ফাউন্ডেশন দুর্ঘটনা কমাতে বিভিন্ন সুপারিশ তুলে ধরেছে। এগুলো হলো- ১. দক্ষ চালক তৈরির উদ্যোগ বৃদ্ধি করতে হবে; ২. চালকদের বেতন-কর্মঘণ্টা নির্দিষ্ট করতে হবে; ৩. বিআরটিএর সক্ষমতা বৃদ্ধি করতে হবে; ৪. পরিবহন মালিক-শ্রমিক, যাত্রী ও পথচারীদের প্রতি ট্রাফিক আইনের বাধাহীন প্রয়োগ নিশ্চিত করতে হবে;

৫. মহাসড়কে স্বল্পগতির যানবাহন বন্ধ করে এগুলোর জন্য আলাদা পার্শ্ব রাস্তা (সার্ভিস রোড) তৈরি করতে হবে; ৬. পর্যায়ক্রমে সকল মহাসড়কে রোড ডিভাইডার নির্মাণ করতে হবে; ৭. গণপরিবহনে চাঁদাবাজি বন্ধ করতে হবে; ৮. রেল ও নৌ-পথ সংস্কার করে সড়ক পথের উপর চাপ কমাতে হবে; ৯. টেকসই পরিবহন কৌশল প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে; ১০. সড়ক পরিবহন আইন-২০১৮ বাধাহীনভাবে বাস্তবায়ন করতে হবে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

জুলাইয়ে সড়কে ঝরেছে ৪১৮ প্রাণ

সর্বশেষ আপডেট : ১২:২৫:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫