০৩:১৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

কম্পিউটারের জন্য অভিমান, ১০ দিন ধরে নিখোঁজ কলেজশিক্ষার্থী রাকিব

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০২:৪২:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫
  • 107

রংপুরের পীরগাছায় বাবার সঙ্গে অভিমান করে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর ১০ দিন ধরে নিখোঁজ রয়েছেন রাকিব (১৮) নামে এক কলেজশিক্ষার্থী। দীর্ঘদিন পার হলেও তার কোনো সন্ধান না মেলায় পরিবার চরম উৎকণ্ঠায় রয়েছে।

নিখোঁজ রাকিব রংপুর বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি উপজেলার অন্নদানগর ইউনিয়নের মুন্সিপাড়া গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে।

পরিবার জানায়, সম্প্রতি রাকিব বাবার কাছে কম্পিউটার কেনার দাবি করেন। বাবা তাকে আশ্বস্ত করেন যে এইচএসসি পরীক্ষা শেষে কম্পিউটার কিনে দেবেন। তবে রাকিব তা না মেনে ৯ আগস্ট রাত ৮টার দিকে অভিমান করে বাড়ি থেকে বের হয়ে যান। এরপর থেকে আর তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

আরও পড়ুন : লঞ্চে বিশ্ববিদ্যালয় ছাত্রীকে মারধর, চাঁদা দাবি

ছেলের খোঁজ না পেয়ে রাকিবের বাবা ১০ আগস্ট পীরগাছা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

এ বিষয়ে পীরগাছা থানার ওসি (তদন্ত) আমিরুল ইসলাম বলেন, “আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। বিভিন্ন স্থানে খোঁজ নেওয়া হচ্ছে, আশা করছি দ্রুতই তাকে উদ্ধার করা যাবে।”

রাকিবের সন্ধান না মেলায় তার পরিবার দিন-রাত অশান্তিতে কাটাচ্ছে। স্বজনরা জানিয়েছেন, যেকোনো মূল্যে তাকে সুস্থ অবস্থায় ফিরে পেতে চান তারা।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

কম্পিউটারের জন্য অভিমান, ১০ দিন ধরে নিখোঁজ কলেজশিক্ষার্থী রাকিব

সর্বশেষ আপডেট : ০২:৪২:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫