০৩:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

এনবিআরের ৪১ কর্মকর্তাকে একসঙ্গে বদলি

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৮:৫০:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫
  • 70

জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) বড় ধরনের রদবদল হয়েছে। একসঙ্গে বদলি করা হয়েছে সংস্থাটির ৪১ জন অতিরিক্ত কর কমিশনারকে। মঙ্গলবার (১৯ আগস্ট) এনবিআরের কর প্রশাসন থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয় এবং কর্মকর্তাদের অবিলম্বে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়।

এনবিআরের অভ্যন্তরে একসঙ্গে এত সংখ্যক কর্মকর্তাকে বদলির ঘটনা সচরাচর দেখা যায় না। ফলে এ সিদ্ধান্তকে বিশেষ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

বদলির তালিকায় রয়েছেন ঢাকার বিসিএস (কর) একাডেমির পরিচালক হাফিজ আল আসাদ, যিনি এখন দায়িত্ব পালন করবেন ঢাকার কর অঞ্চল-২০ এর পরিদর্শী রেঞ্জ-১-এ। এছাড়া শেখ শামীম বুলবুলকে নরসিংদী কর অঞ্চল, ছায়িদুজ্জামান ভুঞাকে নারায়ণগঞ্জ কর অঞ্চল এবং বেগম হাসিনা আক্তার খানকে গাজীপুর কর অঞ্চলে পাঠানো হয়েছে।

আরও পড়ুন : এনবিআর চেয়ারম্যানের কাছে ক্ষমা চাইলেন দুই শতাধিক কর্মকর্তা

একইভাবে মর্তুজা শরিফুল ইসলামকে ঢাকার কর অঞ্চল-৬, মো. নাসেরুজ্জামানকে ঢাকার কর অঞ্চল-২, মো. মিজানুর রহমানকে চট্টগ্রামের কর অঞ্চল-১, মো. নাঈমুর রসুলকে চট্টগ্রামের কর অঞ্চল-২, ফখরুল ইসলামকে খুলনা কর অঞ্চল এবং আশরাফুল ইসলামকে ঢাকার কর অঞ্চল-৩-এ বদলি করা হয়েছে।

তালিকায় আরও রয়েছেন বৃহৎ করদাতা ইউনিট, কর আপিল অঞ্চল, কর পরিদর্শন অধিদপ্তর ও আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটের মতো গুরুত্বপূর্ণ দপ্তরে বদলি হওয়া একাধিক কর্মকর্তা।

এনবিআরের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রশাসনিক ভারসাম্য রক্ষা, কর আদায় তৎপরতা জোরদার ও কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করতে এ বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

এনবিআরের ৪১ কর্মকর্তাকে একসঙ্গে বদলি

সর্বশেষ আপডেট : ০৮:৫০:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫