১০:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

সিলেটের নতুন জেলা প্রশাসক হলেন আলোচিত ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৫:১৮:১৭ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫
  • 84

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে সিলেটের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন আলোচিত ম্যাজিস্ট্রেট মো. সারোয়ার আলম। সোমবার (১৮ আগস্ট) মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়, যা অবিলম্বে কার্যকর হবে।

বিসিএস (প্রশাসন) ক্যাডারের এই কর্মকর্তা দীর্ঘদিন ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুর্নীতি দমন ও ভেজালবিরোধী কার্যক্রমে দায়িত্বশীল ভূমিকার জন্য দেশজুড়ে আলোচনায় এসেছিলেন। বর্তমানে তিনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে সিনিয়র সহকারী সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

আরও পড়ুন : আওয়ামী আমলের প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: রিজভী

১৯৮৩ সালে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ইসমাইল মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে শিক্ষাজীবন শুরু করেন সারোয়ার আলম। ১৯৯৩ সালে পাকুন্দিয়া পাইলট উচ্চবিদ্যালয় থেকে এসএসসি এবং ১৯৯৫ সালে গুরুদয়াল সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় প্রথম বিভাগ অর্জন করেন তিনি। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগে ভর্তি হয়ে ২০০৫ সালে প্রথম শ্রেণিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

২০০৮ সালে ২৭তম বিসিএসে উত্তীর্ণ হয়ে তিনি প্রশাসন ক্যাডারে যোগ দেন। দায়িত্বশীলতা, সাহসী উদ্যোগ এবং নীতি-আদর্শের জন্য তিনি দ্রুতই সাধারণ মানুষের কাছে জনপ্রিয় হয়ে ওঠেন।

২০০৯ সালে তিনি চট্টগ্রামের মেয়ে সানজিদা শারমিন লিন্ডার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। দম্পতির চার কন্যা রয়েছে— মাহরিন সামারা, নাজিফা সাফরিন, তানহা ও মানহা।

সিলেটের মতো একটি গুরুত্বপূর্ণ জেলার ডিসি পদে দায়িত্ব গ্রহণ সারোয়ার আলমের প্রশাসনিক জীবনে নতুন অধ্যায় হিসেবে দেখা হচ্ছে। স্থানীয় প্রশাসন ও সাধারণ মানুষ আশাবাদী, তার অভিজ্ঞতা ও নিষ্ঠা সিলেটে প্রশাসনিক কার্যক্রমকে আরও কার্যকর করবে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

সিলেটের নতুন জেলা প্রশাসক হলেন আলোচিত ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম

সর্বশেষ আপডেট : ০৫:১৮:১৭ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫