০২:২৫ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস

  • রিপোর্টার
  • সর্বশেষ আপডেট : ০৫:০১:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫
  • 89

মৌসুমি বায়ুর সক্রিয়তা কমে যাওয়ায় গত কয়েকদিন ধরে সারা দেশে ভ্যাপসা গরম ও অনিয়মিত বৃষ্টিপাত চলছে। তবে আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী বুধবার (২১ আগস্ট) থেকে আবারও বৃষ্টির প্রবণতা বাড়বে। বিশেষ করে উপকূলীয় অঞ্চল ও সিলেট বিভাগে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

সোমবার (১৮ আগস্ট) আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত এক পূর্বাভাসে বলা হয়, বুধবার থেকে একটানা কয়েকদিন দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। এতে তাপমাত্রাও কিছুটা কমে আসবে।

আরও পড়ুন : আজকের আবহাওয়া

বর্তমান পরিস্থিতি নিয়ে পূর্বাভাসে জানানো হয়, রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু স্থানে ইতোমধ্যেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে। এর মধ্যে রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটে কোথাও কোথাও ভারী বর্ষণ রেকর্ড করা হয়েছে। অন্যদিকে রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগে তুলনামূলক কম বৃষ্টি হয়েছে।

আগামী দিনগুলোর পূর্বাভাসে বলা হয়েছে—

মঙ্গলবার (১৯ আগস্ট): দেশের আটটি বিভাগেই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী বর্ষণও হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

বুধবার (২০ আগস্ট): একই ধারা অব্যাহত থাকবে, সারা দেশে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা।

বৃহস্পতিবার (২১ আগস্ট): রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের অধিকাংশ এলাকায় এবং রাজশাহী ও ঢাকার অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। এদিন কিছু অঞ্চলে অতি ভারী বর্ষণও হতে পারে। তাপমাত্রা ১–২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

শুক্রবার (২২ আগস্ট): খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং বাকি বিভাগগুলোর অনেক জায়গায় বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এদিনও ভারী থেকে অতি ভারী বর্ষণের আভাস রয়েছে।

আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির বলেন, “বর্তমানের গরম ও অস্বস্তিকর আবহাওয়ার অবসান ঘটতে যাচ্ছে। বুধবার থেকে বৃষ্টিপাত বাড়বে, বিশেষ করে উপকূলীয় এলাকা ও সিলেট অঞ্চলে ভারী বর্ষণের সম্ভাবনা বেশি।”

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস

সর্বশেষ আপডেট : ০৫:০১:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫