ইসরায়েলের বাজান তেল শোধনাগারে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় তিনজন নিহত হয়েছে। গত ১৭ জুন এ ঘটনা ঘটে।
যদিও সোমবার (১৮ আগস্ট) বার্তাসংস্থা মেহের প্রকাশিত এক প্রতিবেদনে এ খবর প্রকাশ হয়।
ইসরায়েলের সংবাদমাধ্যম হিব্রু ডেইলির বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, ১৭ জুন ভোরের আগে বাজান তেল শোধনাগারে ইরানি ক্ষেপণাস্ত্রটি আঘাত হানে। এতে ভেতরের একটি কক্ষে অবস্থানরত তিনজন ধ্বংসস্তূপ ও আগুনের মধ্যে আটকা পড়ে প্রাণ হারান।
আরও পড়ুন : আওয়ামী আমলের প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: রিজভী
প্রতিবেদনে আরও বলা হয়, এ হামলায় ইসরায়েলের জ্বালানি স্থাপনা ও আলোকসজ্জা ব্যবস্থায় ব্যাপক ক্ষতি হয়।
বাজান কর্তৃপক্ষ এক ঘোষণায় জানায়, তাদের সব স্থাপনা সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে এবং আগামী কয়েক মাসে ধীরে ধীরে উৎপাদনে ফিরবে তারা।
কোম্পানিটি ধারণা করেছে, ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় প্রায় ১৫০ থেকে ২০০ মিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে।
ঢাকা ডেস্ক 









