০২:২৪ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

সুখবর পাচ্ছেন ৪১ হাজার বেসরকারি শিক্ষক

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৪:২৪:৩১ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫
  • 121

অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৪১ হাজারেরও বেশি শিক্ষক নিয়োগের সুপারিশ চূড়ান্ত করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। যেকোনো মুহূর্তে শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন পেলে এই নিয়োগ প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হবে।

শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, পুলিশ ভেরিফিকেশন প্রক্রিয়া চলমান রেখেই নিয়োগের সুপারিশ করতে আবেদন করেছে এনটিআরসিএ। ইতোমধ্যে শিক্ষা সচিব (রুটিন দায়িত্ব) মো. মজিবর রহমান এ বিষয়ে সম্মতি দিয়েছেন। এখন শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরারের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে সংস্থাটি। সবকিছু ঠিক থাকলে সোমবার (১৮ আগস্ট) অথবা সর্বোচ্চ মঙ্গলবার (১৯ আগস্ট) নিয়োগের সুপারিশ প্রকাশ করা হবে।

এনটিআরসিএ চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম বলেন, “৪১ হাজারেরও বেশি প্রার্থীকে নিয়োগের সুপারিশ করার প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সচিবের অনুমোদন পাওয়া গেছে, শিগগিরই সুপারিশ ঘোষণা করা হবে।”

আরও পড়ুন : এমপিওভুক্ত শিক্ষকদের জন্য বড় সুখবর

গত ১৬ জুন এনটিআরসিএ প্রকাশ করে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি, যেখানে দেশের বিভিন্ন বেসরকারি স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি প্রতিষ্ঠানে মোট এক লাখ ৮২২টি শূন্যপদের কথা উল্লেখ ছিল। বিজ্ঞপ্তির প্রেক্ষিতে ২২ জুন থেকে ১০ জুলাই পর্যন্ত আবেদন গ্রহণ করা হয়। ওই সময়ের মধ্যে ৫৭ হাজারের বেশি প্রার্থী আবেদন জমা দেন।

তবে এবার নিয়োগের সুপারিশ দেওয়া হচ্ছে মাত্র ৪১ হাজারের কিছু বেশি প্রার্থীর ক্ষেত্রে। এর মানে প্রায় অর্ধেক শূন্যপদই আপাতত ফাঁকা থেকে যাবে। পরবর্তী ধাপে বাকি পদগুলো পূরণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

উল্লেখ্য, শূন্যপদগুলোর মধ্যে স্কুল ও কলেজে রয়েছে প্রায় ৪৬ হাজার ২১১টি, মাদরাসায় ৫৩ হাজার ৫০১টি এবং কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা প্রতিষ্ঠানে ১ হাজার ১১০টি পদ।

দেশের শিক্ষা খাতে দীর্ঘদিন ধরে শিক্ষক সংকটের কারণে শিক্ষার মান ব্যাহত হচ্ছিল। ফলে আসন্ন নিয়োগ প্রক্রিয়াকে শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের জন্য বড় ধরনের স্বস্তির খবর হিসেবে দেখা হচ্ছে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

সুখবর পাচ্ছেন ৪১ হাজার বেসরকারি শিক্ষক

সর্বশেষ আপডেট : ০৪:২৪:৩১ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫