১২:১৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

খুবির সেই শিক্ষকের বিরুদ্ধে আবারও যৌন হয়রানির অভিযোগ

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৬:৫৯:০৭ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫
  • 121

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) বাংলা ডিসিপ্লিনের শিক্ষক অধ্যাপক রুবেল আনছারের বিরুদ্ধে আবারও নতুন করে যৌন হয়রানির অভিযোগ করেছে এক ছাত্রী। এ নিয়ে দ্বিতীয়বারের মতো অভিযোগের মুখে পড়লেন আলোচিত এই শিক্ষক।

রবিবার (১৭ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ কেন্দ্রের সভাপতির কাছে লিখিত অভিযোগ জমা দেন এক ছাত্রী। অভিযোগপত্রের সঙ্গে কথোপকথনের স্ক্রিনশটসহ বিস্তারিত বিবরণও জমা দেন তিনি।

অভিযোগপত্রে ভুক্তভোগী ছাত্রী উল্লেখ করেন, সম্প্রতি প্রকাশিত অভিযোগগুলোর সঙ্গে তার অভিজ্ঞতার মিল রয়েছে।

তিনি জানান, অধ্যাপক রুবেল আনছার নানা বিষয়ে বারবার মেসেজ পাঠাতেন এবং ব্যক্তিগত সাক্ষাতের জন্য চাপ দিতেন। এমনকি গাড়িতে ভ্রমণের প্রস্তাবও দেন।

ছাত্রী বলেন, ‘তিনি আমার বাবার বয়সী একজন মানুষ, তারপরও এভাবে কথা বলেন কিভাবে! এমনকি তিনি বলতেন— মেয়েরা শাড়ি পরে এলে ফুল মার্কস—যা সবার কাছেই জানা।’

আরও পড়ুন : আলাস্কা বৈঠকে পুতিনের দেহরক্ষীর হাতে ‘মলমূত্রবাহী স্যুটকেস’ কেন

তবে অভিযোগ অস্বীকার করে অধ্যাপক রুবেল আনছার গণমাধ্যমকে বলেন, ‘আমি এই মেয়েকে চিনি না। কখন কোন প্রসঙ্গে কথা হয়েছে তাও মনে নেই।’

ভুক্তভোগী ছাত্রীর মা বলেন, ‘মেয়েকে পড়াশোনার জন্য বিশ্ববিদ্যালয়ে পাঠিয়েছি, আর শিক্ষক যদি এভাবে আচরণ করে তাহলে মেয়েরা কোথায় যাবে? আমার মেয়ে সাহস করে জানিয়েছে, কিন্তু অনেক মেয়ে লজ্জায় কিছু বলতে পারে না। এ ঘটনার দৃষ্টান্তমূলক বিচার চাই।’

যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ কেন্দ্রের সভাপতি মোছা. তাসলিমা খাতুন বলেন, ‘অধ্যাপক রুবেল আনছারের বিরুদ্ধে নতুন একটি অভিযোগ এসেছে। সাত সদস্যের কমিটি বিষয়টি তদন্ত করছে এবং শিগগিরই মিটিং ডাকা হবে।’

গত ৭ আগস্ট একই শিক্ষকের বিরুদ্ধে ব্যক্তিগত প্রশ্ন, অশালীন প্রস্তাব ও যৌন সম্পর্কের ইঙ্গিত দেওয়ার অভিযোগ আনেন আরেক ছাত্রী।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

খুবির সেই শিক্ষকের বিরুদ্ধে আবারও যৌন হয়রানির অভিযোগ

সর্বশেষ আপডেট : ০৬:৫৯:০৭ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫