টলিউডের সবচেয়ে আলোচিত জুটিগুলোর তালিকায় দীর্ঘদিন শীর্ষে ছিলেন দেব ও শুভশ্রী গাঙ্গুলী। একসময় তাঁদের প্রেম ছিল ইন্ডাস্ট্রির ‘ওপেন সিক্রেট’। প্রকাশ্যে কখনো স্বীকার না করলেও দু’জনের সম্পর্কের খবর জানতেন সবাই।
২০০৯ সালে মুক্তি পাওয়া সুপারহিট ছবি ‘চ্যালেঞ্জ’ থেকেই শুরু হয় তাঁদের সম্পর্কের গল্প। এরপর ‘পরাণ যায় জ্বলিয়া রে’, ‘খোকাবাবু’, ‘রোমিও’-র মতো একের পর এক ছবিতে জুটি বেঁধে তাঁরা দর্শকের মন জয় করেন। অনস্ক্রিনে দারুণ রসায়নের পাশাপাশি অফস্ক্রিনেও তাঁদের সম্পর্ক বিয়ের পথে এগোয়। দুই পরিবারও বিষয়টি জানত।
তবে শেষ পর্যন্ত সেই সম্পর্ক ভাঙনেই গড়ায়। সূত্রমতে, শুভশ্রী চাইছিলেন সম্পর্কটিকে আরও এক ধাপ এগিয়ে বিয়েতে পরিণত করতে। কিন্তু তখন ক্যারিয়ারকে প্রাধান্য দিচ্ছিলেন দেব। এ নিয়েই শুরু হয় মতবিরোধ, যা ধীরে ধীরে সম্পর্কে ফাটল তৈরি করে।
আরও পড়ুন : প্রথম দিনেই রেকর্ড গড়ল ‘ধূমকেতু’ ও ‘কুলি’
অন্যদিকে, সেই সময় দেবের ঘনিষ্ঠতায় আসেন রুক্মিণী মৈত্র। যদিও তখন তিনি অভিনয়ে পা রাখেননি, ছিলেন মডেলিং জগতে। দেব-রুক্মিণীর বাড়তে থাকা বন্ধুত্ব শুভশ্রীর অস্বস্তি বাড়ায়। শেষমেশ নানা কারণে ভেঙে যায় দেব-শুভশ্রীর সম্পর্ক।
ব্রেকআপের পর দেবের জীবনে স্থায়ীভাবে জায়গা করে নেন রুক্মিণী। আর শুভশ্রী কিছু সময়ের জন্য পর্দা থেকে দূরে সরে গিয়ে পরে পুনরায় ক্যারিয়ারে ফেরা দেন। বর্তমানে তিনি পরিচালক রাজ চক্রবর্তীর সহধর্মিণী এবং দুই সন্তানের মা। সুখী দাম্পত্যে এখন অতীতের কোনো আক্ষেপ নেই তাঁর।
অপরদিকে দেব-রুক্মিণীর সম্পর্কও চলছে বেশ ভালোভাবেই, যদিও তাঁদের বিয়ে নিয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
ব্রেকআপের বহু বছর পরও দেব-শুভশ্রী জুটি আবারও বড় পর্দায় ফিরেছিলেন ‘ধূমকেতু’ ছবিতে। দর্শকের ভালোবাসা তখনও ছিল অটুট। তবে তাঁদের সম্পর্ক ভাঙার আসল কারণ নিয়ে রহস্য আজও রয়ে গেছে, যা জানেন কেবল দেব ও শুভশ্রীই।
ঢাকা ডেস্ক 









