১২:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

নতুন দল করে কেউ দামি গাড়িতে আর ছাত্রদল ত্যাগের রাজনীতিতে : আকরাম

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১০:১৪:১০ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫
  • 84

ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরাম আহমেদ। ছবি : দৈনিক ঢাকা

স্বৈরাচারী হাসিনার বিরুদ্ধে লড়াই করা ছাত্রদের একটি অংশ নতুন দল গঠন করে জাঁকজমক জীবন যাপন করছে বলে অভিযোগ করেছেন ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরাম আহমেদ। তিনি বলেন, কেউ নতুন করে দামি গাড়িতে চড়ছে, আর ছাত্রদল আদর্শ ও ত্যাগের রাজনীতি বেছে নিয়েছে।

রোববার (১৭ আগস্ট) ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের অধীনস্থ ভাষানটেকের ৯৫নং ওয়ার্ড ও ক্যান্টেনমেন্ট বোর্ড এলাকার কর্মী সভায় তিনি এসব কথা বলেন। ভাষানটেক বিআরবি মাঠে এই কর্মীসভা অনুষ্ঠিত হয়।

আকরাম আহমেদ বলেন, ‘জুলাই-আগস্ট আন্দোলনে আমরা সবাই একসাথে রাজপথে ছিলাম। কিন্তু এর মধ্যে কিছু ছাত্রভাই নতুন দলের সাথে যুক্ত হয়েছে, আবার কিছু ছাত্রভাই জামায়াতের সাথে গিয়েছে। আমরা প্রথমে ভেবেছিলাম তারা হয়তো রাজনীতির অন্য ধারা বেছে নিয়েছে, তাই তাদেরকে সাধুবাদ জানিয়েছিলাম।

‘কিন্তু পরে দেখা গেল তারা সেই সুযোগকে কাজে লাগিয়ে আন্দোলনের গণঅবস্থানকে ব্যবহার করে বিভিন্ন এলাকায় মাফিয়াতন্ত্র কায়েম করেছে। তারা বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করছে,’ বলেন তিনি।

আরও পড়ুন : জাবি ছাত্রদলের দোয়া মাহফিলে দুই গ্রুপের দফায় দফায় উত্তেজনা, ধাওয়া-পাল্টা ধাওয়া

আকরাম আরও বলেন, আগস্টের আগে আমরা একসাথে রাজপথে ছিলাম। কিন্তু আমরা আমাদের সংগঠনের সাথেই রয়েছি। অথচ নতুন একটি দলে যাওয়া কতিপয় এই ব্যক্তিরা দামি দামি গাড়িতে চড়ছে। নতুন দলের পরিচয় এখন শুধু মাফিয়া তন্ত্র আর চাঁদাবাজির রাজত্ব কায়েম করেছে। অথচ আমরা মানুষের জন্য নিজেদের উৎসর্গ করেছি, আমাদের আদর্শের রাজনীতিকেই বেছে নিয়েছি।

ছাত্রলীগ-যুবলীগের সন্ত্রাসীরা এখনও দিনেদুপুরে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে অভিযোগ করে তিনি আরও বলেন, এই যে এত কুকর্ম করার পরও তাদের গ্রেপ্তার করা হচ্ছে না, বিচার করা হচ্ছে না, এর দায় এই ইউনুস সরকারকে নিতে হবে।

এর আগে কর্মী সম্মেলনে ৯৫নং ওয়ার্ড ও ক্যান্টেনমেন্ট বোর্ড এলাকার ছাত্রদলের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। শুরুতে জাতীয় সংগীত, দলীয় সংগীত ও জুলাই-আগস্টের শহীদ ও আহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালনের মধ্য দিয়ে কর্মী সম্মেলন শুরু হয়।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

নতুন দল করে কেউ দামি গাড়িতে আর ছাত্রদল ত্যাগের রাজনীতিতে : আকরাম

সর্বশেষ আপডেট : ১০:১৪:১০ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫